পরিবারে আঁধার, রোজগারের খোঁজে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশ! ঘটনার পরেই 'নিখোঁজ' কর্মকার পরিবারের সদস্যরা
ধান রোয়ার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে অন্ধ্রপ্রদেশে যাওয়ার কথা ছিল! সেই মতো শুক্রবার সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আনন্দপুর গ্রাম থেকে রওনা দিয়েছিল কর্মকার পরিবারের ছয়জন।
ছিলেন পরিবারের সদস্য চঞ্চলা কর্মকারের ভাই রঞ্জন কর্মকার। এছাড়াও ছেলে সনৎ কর্মকার ও দুই বৌমা। শ্যামলী ও কবিতা কর্মকার রয়েছে। নির্ধারিত সময় অর্থাৎ বেলা তিনটার সময় হাওড়া থেকে ট্রেনে চাপে তাঁরা। কিন্তু সামনেই বিপদ অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি পরিবারের সদস্যরা।

রাত আটটা নাগাদ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খবর আসে যে অন্ধপ্রদেশ যাওয়ার পথেই ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আরত এরপরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপর থেকেই ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন চঞ্চলা দেবীরা।
শুধুমাত্র ভাই রঞ্জন কর্মকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা করতে পেরেছেন তিনি। তবে রঞ্জন কর্মকারের দুটি পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁকে ওডিশার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। ছেলে এবং দুই বৌমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বৃদ্ধা।
ফলে যত সময় গড়াচ্ছে তত উদ্বেগ বাড়ছে পরিবারের। আদৌও তাঁরা ঘরে সুস্থ ভাবে ফিরবে তো? কর্মকার বাড়ির লোকজন সহ পাড়া পড়শিরা কার্যত উদ্বিগ্ন অবস্থায় নজর রাখছেন টিভিতে। শুধুমাত্র সাতজেলিয়া নয়। সুন্দরবনের এই বিচ্ছিন্ন ব্লক এলাকায় একাধিক গ্রাম থেকে অনেক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধপ্রদেশে ধান রোয়ার কাজে তারাও যাচ্ছিলেন এই ট্রেনে।
#WATCH | Odisha: Rescue operations underway in Balasore after two passenger trains and one goods train met with an accident leaving at least 60 dead and 600 injured pic.twitter.com/mkbdk7j6bY
— ANI (@ANI) June 2, 2023
সব মিলিয়ে এই ঘটনার জানাজানি হওয়ার পর থেকে উদ্বিগ্ন গোসাবাবাসী। যদিও ইতিমধ্যে নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর এর মাধ্যমে গোটা পরিস্থিতিতে নজর রাখতে নবান্নের তরফে কন্ট্রওল রুম খোলা হয়েছে। এমনকি মুকঘ্যমন্ত্রী তাঁর টুইটে জানিয়েছেন, আমরা ওডিশা সরকার ও দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে সবরকম যোগাযোগ রেখে চলেছি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications