ক্যানিংয়ে TMC -নেতা খুনে আটক ৪, মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে পুলিশ
ক্যানিংয়ে TMC -নেতা খুনে আটক ৪, মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে পুলিশ
ক্যানিংয়ে টিএমসি নেতা খুেনর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ইতিমধ্যেই ৬ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতেও হানা দিয়েেছ পুলিশ। সেখানে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আগে থেকেই নাকি প্রাণনাশের আশঙ্কায় ভুগছিলেন টিএমসি পঞ্চায়েক সদস্য স্বপন মাঝি।

ক্যানিং কাণ্ডে গ্রেফতার
ক্যানিংয়ে গতকাল নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিন টিএমসি নেতাকে। বাইকে করে এসে আততায়ীরা গুলি চালিয়ে হত্যা করে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তিন টিএমসি সদস্যকে। গুলি করে কুপিয়ে হত্যা করা হয় তাঁদের। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় খুনের অস্ত্র উদ্ধার করা যায়নি। ৬ জনের বিরুদ্ধ এফআইআর দায়ের করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেেছ পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

মূল অভিযুক্তের বাড়িতে তল্লাশি
ক্যানিংয়ে টিএমসি নেতা খুনে মূল অভিযুক্ত রফিকুল সর্দারের সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে রফিকুলের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত রফিকুলের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক রফিকুল। তার সঙ্গীদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে পঞ্চায়েত ভোটের আগে পর পর তিন জনের খুন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

প্রাণ নাশের আশঙ্কা
এদিকে জানা গিয়েছে আগে থেকেই প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বপন মাঝি। তিনি স্থানীয় বিধায়কের কাছে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। তারপরে কেন পুলিশি নিরাপত্তা চাইলেন না তিনি সেই নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বিধায়ক দাবি করেছেন ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের পরেই নাকি তাঁকে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু তার আগেই খুন করা হয় স্বপন মাঝি সহ তার দুই সঙ্গীকে।

নারকীয় হত্যাকাণ্ড
গতকাল সকালে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন স্বপন মাঝি। বাইকে করে নিজের দুই সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঠের মাঝে চাষীর বেশে লুকিয়ে ছিল আততায়ীরা। বাইক কাছে আসতেই গুলি চালায় তারা। তারপরে তিন জনেই বাইক থেকে পড়ে গেলে গলা কেটে খুন করে তারা। পুলিশের অনুমাক খুনিদের টার্গেট ছিল স্বপন মাঝি। প্রমাণ লোপাট করার জন্যই তাঁর দুই সঙ্গীকে খুন করা হয়।












Click it and Unblock the Notifications