মগরাহাটে জোড়া খুন, ২ সিভিক ভলেন্টিয়ারকে গলা কেটে হত্যা, তুমুল বিক্ষোভ এলাকায়
মগরাহাটে জোড়া খুন, ২ সিভিক ভলেন্টিয়ারকে গলা কেটে হত্যা, তুমুল বিক্ষোভ এলাকায়
ফের খুন রাজ্যে। এবার মগরাহাটে দুই সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে গুিল করে খুন করল আততায়ীরা। সূত্রের খবর প্রথমে গুলি করে পরে গলাকেটে খুন করা হয় তাঁেদর। মগরাহাটের মাগুরপুকুরে ঘটেছে ঘটনাটি। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকায় দুষ্কতি তাণ্ডবের অভিযোগে স্থানীয় বাসিন্দারা আশপাশের দোকানগুিলতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা যা জানিয়েছেন তাতে জানা গিয়েছে শনিবার সকালে এলাকায় গরুর হাট বসেছিল। সেই হাটেই গরু কেনাবেচা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। ব্যবসায়ী এবং খরিদ্দারদের মধ্যে গণ্ডগোল থামাতে যায় দুই সিভিক ভলেন্টিয়ার। সকা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এমন ঘটনা ঘটে। সেসময় দুই সিিভক ভলেন্টিয়ারের উপর চড়াও হয় দুষ্কতীরা। ১৫-১৬ জন দুষ্কতি দুই সিভিক ভলেন্টিয়ারকে সেখানে একটি দোকােনর মধ্যে ঢুকিয়ে দেয়। সেখানেই তাঁদের গুিল করে। তারপরে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

সঙ্গে সঙ্গে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা আশপাশের দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়। এই নিয়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মগরাহাট এবং ডায়মন্ডহারবারা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার থানার এসডিপিও। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসী প্রতিবাদ করতে শুরু করলেই আততায়ীদের একটি দল পািলয়ে যায় বলে জানা গিয়েছে।
এই ঘটনা নিয়ে ফের সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যে আইন শঙ্খলা বলে কিছু নেই। এলাকায় সন্ত্রাস চালাচ্ছে গুণ্ডারা। শাসক দলের মদতেই গুণ্ডাদের এই বাড়বাড়ন্ত। জায়গায় জায়গায় খুন, হত্যা, বোমাবাজির মত ঘটনা ঘটছে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছে বিজেপি। এই ঘটনার কয়েকঘণ্টা আগেই উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন েরলকর্মীরা।












Click it and Unblock the Notifications