অবৈধভাবে ফেরত যাওয়ার পথে ১৩ বাংলাদেশি নাগরিক আটক সীমান্তে

অবৈধভাবে ফেরত যাওয়ার পথে ১৩ বাংলাদেশি নাগরিক আটক সীমান্তে

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে ৬ মহিলা ২ শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

অবৈধভাবে ফেরত যাওয়ার পথে ১৩ বাংলাদেশি নাগরিক আটক সীমান্তে

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার পাঁচবেড়িয়া সীমান্ত ফাঁড়ির ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ বুধবার রাতে টহল দেওয়ার সময় ২ টো নাগাদ সীমান্ত এলাকায় কয়েকজনকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে। সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে।

কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলেই জানা গিয়েছে। তাদেরকে বাগদা থানার হাতে তুলে দেওয়া হলে এদিন বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+