Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুইচে হাত দিতেই প্রবল ঝটকা! গভীর রাতে ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০ ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হরিপুরের দক্ষিণ সরকারি স্পনসর্ড স্কুলে। স্কুলেরই ছাত্রী নিবাসে ছাত্রীরা থাকাকালীন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০ ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হরিপুরের দক্ষিণ সরকারি স্পনসর্ড স্কুলে। স্কুলেরই ছাত্রী নিবাসে ছাত্রীরা থাকাকালীন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

গভীর রাতে ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০

যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সবার অবস্থাই স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। তবে হঠাত করে এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার কারণে রীতিমত আতঙ্ক ছড়িয়ে হোস্টেলের মধ্যে। আতঙ্কে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় বলেও খবর। তাতেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

তবে কীভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে শর্ট সার্কিট থেকেই এই বিদ্যুৎ পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ওই ছাত্রী নিবাসের বাসিন্দাদের দাবি, হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তারে আগুনের স্ফুলিং দেখা গিয়েছিল ঘটনার মুহূর্তে। সম্ভবত সেখান থেকেই গোটা বিল্ডিংয়ে শর্ট সার্কিট হতে পারে।

যদিও ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি দমকল এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে যান। কীভাবে এই ঘটনা ঘটল তা সবাই মিলে খতিয়ে দেখার কাজ করেন। যদিও ঘটনার পরেই গোটা ছাত্রী নিবাসে বিদ্যুৎ বিচ্ছিন করে দেওয়া হয়। গটা অবস্থা খতিয়ে দেখার পরেই নতুন করে ফের বিদ্যুৎ পিরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

তবে ঘটনার পরেই সমস্ত ছাত্রীদের দ্রুত নিরাপদে বার করে আনা হয় বলেই খবর ।

ছাত্রীদের দাবি, সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ হয় না হোস্টেলের। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও দাবি স্থানীয় ছাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ছাত্রীদের মধ্যে। অন্যদিকে আহত সমস্ত ছাত্রীকেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতেই। সেখানেই গোটা রাত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয় বলে খবর। আজ রবিবার সকালে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

তবে যে ১০ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তাঁদের মধ্যে বেশির ভাগই ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর পড়ুয়া বলে জানা যাচ্ছে।

ঘটনার পরেই আজ রবিবার প্রশাসনের আধিকারিকরা ওই ছাত্রী নিবাসে যাবেন বলে জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা তা সরজমিনের খতিয়ে দেখে উচ্চপদস্থ জায়গাতে রিপোর্ট দেবেন বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+