মাত্র ৭৫ টাকার টিকিটে ‘ব্রহ্মাস্ত্র’ দেখার পরিকল্পনা বাতিল করতে হবে আপনাকে! জানুন কারণ
গত ২ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (মাই) পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আগামী ১৬ সেপ্টেম্বর দেশজুড়ে জাতীয় সিনেমা দিবস পালন করা হবে। যেখানে একাধিক সিনেমা হলে ওইদিন মাত্র ৭৫ টাকায় টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমা প্রেমীরা। সেরকরমই আশাও করেছিলেন দর্শকরা। মেট্রো শহরগুলিতে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে হলে টিকিট কাটতে হয় ১৫০ থেকে ২০০ টাকা বা তার বেশি মূল্যে। তাই ন্যাশনাল সিনেমা ডে উপলক্ষ্যে যখন ৭৫ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে, সেই ভেবে অনেকেই ১৬ জানুয়ারি সিনেমা দেখার পরিকল্পনা করেছেন।

তবে শোনা যাচ্ছে দর্শকদের এই অফার পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে ন্যাশনাল সিনেমা ডে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। এটি শুক্রবারের বদলে ২৩ সেপ্টেম্বর পালন করা হবে।' কিন্তু এই পিছিয়ে দেওয়ার পিছনে কী কারণ রয়েছে? এ প্রসঙ্গে এস সূত্র মারফৎ জানা যাচ্ছে যে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র চলছে দারুণভাবে এবং এটি বক্সঅফিসেও বেশ হিট করেছে। সোমবারের পর সিনেমা সংগঠন মনে করছে দ্বিতীয় সপ্তাহেও ব্রহ্মাস্ত্র দারুণ ফল করবে। তাই ডিজনির পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে এই ন্যাশনাল সিনেমা ডে যেন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। সূত্রের আরও খবর মাই ও মাল্টিপ্লেক্স টিম এই অনুরোধ রাখার যথাযথ যুক্তি খুঁজে পেয়েছে। সকলেই জানে যে ব্রহ্মাস্ত্র খুবই ব্যয়বহুল একটি সিনেমা। তাই প্রতিদিন দর্শকরা এটাকে দেখতে আসবে স্বাভাবিক টিকিটের মূল্যে এটাই চেয়েছে ব্রহ্মাস্ত্রের টিম। কারণ ৭৫ টাকায় দর্শকরা এটা দেখতে আসলে ক্ষতি হবে মাল্টিপ্লেক্সদের। অন্যদিকে, মাল্টিপ্লেক্সগুলিও ব্রহ্মাস্ত্রের কাছে কৃতজ্ঞ কারণ এটি এমন একটি সিনেমা যা বক্স অফিসে চলতে থাকা খরার অবসান ঘটিয়েছে। অতএব, তারা সবাই ডিজনির আবেদনে সম্মত হয়েছে। জাতীয় সিনেমা দিবস এখন ২৩ সেপ্টেম্বর ব্রহ্মাস্ত্রের তৃতীয় শুক্রবার অনুষ্ঠিত হবে।
এক বাণিজ্য বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, 'ব্রহ্মাস্ত্রের টিকিটের হার বাড়ানো হয়েছে। তবুও দর্শকরা আসছেন বিপুল সংখ্যকভাবে। টিকিটের দাম নির্বিশেষে তারা দ্বিতীয় সপ্তাহেও তা হাউসফুল করবে, যে কারণে অষ্টম দিনে এত সস্তায় টিকিট বিক্রি না করা একটি বাস্তব পদক্ষেপ।' মাই অনুযায়ী, পিভিআর, আইনক্স, সিনেপলিস, কার্নিভাল, মিরাজ, সিটি প্রাইড, এশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এম২কে, ডিলাইট মাল্টিপ্লেক্স চেইনগুলি জাতীয় সিনেমা দিবস পালনে যোগ দেবে।












Click it and Unblock the Notifications