হঠাৎ নাম বদল! 'গলওয়ান' থেকে 'মাতৃভূমি', কেন ছবির নাম বদলালেন সলমন খান?
বলিউড তারকা সলমান খানের আসন্ন ছবি নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এখন ছবির নাম 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস'। সম্প্রতি সলমন খান ফিল্মস ছবিটির নতুন একটি পোস্টার প্রকাশ করে এই নামটি ঘোষণা করেছে। পোস্টারটির ট্যাগলাইনে শান্তির বার্তা তুলে ধরা হয়েছে।

এই ছবিটির গল্প, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনাদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। তবে নির্মাতারা দাবি করেছেন যে, ছবিটি শুধু যুদ্ধের কাহিনি নয়, এর মাধ্যমে দেশপ্রেমের পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির গুরুত্বকেও তুলে ধরা হবে।
প্রথমে পরিকল্পনা ছিল যে, আগামী ১৭ এপ্রিল এই ছবিটি মুক্তি পাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে, ছবির কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের দিকে নতুন করে সম্ভাব্য মুক্তির সময় হিসেবে ভাবা হচ্ছে।
সেই সময়েই যদি ছবিটি মুক্তি পায়, তবে বক্স অফিসে দেখার মত প্রতিযোগিতা হতে পারে। কারণ ১৩ আগস্ট সানি দেওলের ছবি 'লাহোর ১৯৪৭'-এর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর ফলে দুই জন বড় তারকার ছবি এক সময়ে মুক্তি পেলে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ছবিটির পরিচালক হলেন অপূর্ব লাখিয়া। ছবিটিতে সলমান খানকে একজন ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে। নতুন পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।












Click it and Unblock the Notifications