এই পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন সানি লিওনি! কিন্তু কেন?
বহুকাল আগে রামগোপাল বর্মা অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাম নিয়ে তৈরি করেছিলেন "ম্যায় মাধুরী দীক্ষিত বননা চাহতি হুঁ" নামের ছায়াছবিটি। এবার পরিচালক কান্তি শাহ সেই একই ধারায় সানি লিওনির নাম ব্যবহার করে "ম্যায় সানি লিওনি বননা চাহতি হু" নামের একটি ছবি বানাতে চলেছেন। [ সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]
খুব স্বাভাবিকভাবেই যা ভাল চোখে নিচ্ছেন না খোদ সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। সূত্রের খবর সানির অনুমতি না নিয়েই তার নাম ব্যবহার করায় চটেছেন সানি। আর তাই সানি ও ড্যানিয়েল কান্তি শাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। []

সানির ঘণিষ্ঠ সূত্রের মতে, "ম্যায় মাধুরী দীক্ষিত বননা চাহতি হু আর ম্যায় সানি লিওনি বাননা চাহতি হুঁ এই দুটি ছবি তৈরির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তা আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না।" ['সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনে ধর্ষণ আরও বাড়বে' : সিপিআই নেতা]
ম্যায় সানি লিওনি বননা চাহতি হু ছবির কাহিনীটা অনেকটা এইরকম, একটি কুমারী কীভাবে জনপ্রিয় এবং একনম্বর নীলতারকা হয়ে উঠল।
কান্তি শাহ এমন একজন পরিচালক যিনি খুনী শয়তান, প্যায়াসা হাইবান, খুনী ভুতনী, এমএমএস কাণ্ড, সপ্না কী জওয়ানীর মতো কিছু বিগ্রেড ছবি বানিয়েছেন।












Click it and Unblock the Notifications