আবারও জি বাংলার মহালয়ায় দেবী দুর্গা হচ্ছেন শুভশ্রী, শিবের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে
রথের পরপরই দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়। বাঙালীদের বড় উৎসবের মধ্যে অন্যতম এই দুর্গাপুজো। গোটা বছরের ব্যস্ততা পুজোর চারটে দিনে যেন কোথায় হাওয়া হয়ে যায়। তবে পুজোর আগে বাঙালি যার জন্য অপেক্ষা করে থাকে তা হল মহালয়া। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনার পাশাপাশি এখন একাধিক টিভি চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান হয়। যেখানে টলিউড ও টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রীদের দেবী দুর্গারূপে আমরা দেখতে পাই। মহালয়া নিয়ে চ্যানেলে চ্যানেলে জোরদার টক্করও শুরু হয়ে যায়। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও।

দিন কয়েক আগেই জানা গিয়েছিল কার্লাস বাংলার দুর্গা হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার জি বাংলা দুর্গা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর শিবের ভূমিকায় কে থাকছেন জানেন কী? সূত্রের খবর, এ বছর জি বাংলায় দুর্গারূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আর মহালয়ার শিব হচ্ছেন 'যমুনা ঢাকি' খ্যাত রুবেল দাস। অভিনয়ের পাশপাশি নাচেও পারদর্শী রুবেল। বর্তীর ভূমিকায় থাকবেন শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে মহিষাসুর হবেন কোনও অভিনেতা নন, একজন নৃত্যশিল্পী।
পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসাতে ও শোনা যাচ্ছে এই চ্যানেলে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে সোনামণি সাহাকে। বিষ্ণুর চরিত্রে দেখা যেতে পারে 'অনুরাগের ছোঁয়া'-র নায়ক দিব্যজ্যোতিকে। মহালয়ার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলেই খবর। এটা প্রথমবার নয়, আগেও জি বাংলায় দেবী দুর্গা রূপে দেখা গিয়েছিল শুভশ্রীকে। মহালয়া ছাড়াও এখন শুভশ্রীর হাতে রয়েছে বিস্তর কাজ। অন্যদিকে যমুনা ঢাকি শেষ হওয়ার পর এই বিশেষ অনুষ্ঠানে ফের দেখা যাবে রুবেলকে।
অন্যদিকে ১০ অগাস্ট কালার্স বাংলার সোশ্যাল মিডিয়া পেজে মহালয়ার বিশেষ শোর প্রোমো আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়োতে মা দুর্গার বেশে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যায়। এই প্রথমবার দেবী দুর্গা রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। মহালয়ায় প্রথমবার দেবী দুর্গা সেজে ভালোই লাগছে বলে জানিয়েছেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।












Click it and Unblock the Notifications