পার্টিতে সোনালী ফোগতকে জোর করে মাদক খাওয়ানো হয় ‌, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ গোয়া পুলিশের

বিজেপি নেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোনালী ফোগত খুনের রহস্যে আরও এক টুইস্ট এল। গোয়া পুলিশ জানিয়েছে যে বিজেপি নেত্রীকে মাদক দ্রব্য সেবন করানো হয়েছিল, যা তাঁর মৃত্যুর অন্যতম কারণ। ময়াতদন্তের রিপোর্টেও জানা গিয়েছে যে শরীরে জোর করে একাধিক ভোঁতা অস্ত্র দিয়ে মারের চিহ্ন রয়েছে। পরে পুলিশ খুনের ঘটনায় সোনালী ফোগতের দুই সহকর্মীকে গ্রেফতার করে।

পার্টিতে সোনালী ফোগতকে জোর করে মাদক খাওয়ানো হয়

গোয়া পুলিশ আইজি ওমভীর সিং বিষ্ণোই সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, '‌মনে করা হচ্ছে কোনও এক সন্দেহভাজন তাঁকে কিছু মাদক খাওয়ায় জোর করে। তাঁকে কিছু আপত্তিকর রাসায়নিক খাওয়ানো হয় এবং এরপর তাঁর নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না।' আইজি এও বলেন, '‌ভোর সাড়ে চারটে নাগাদ যখন সোনালী ফোগতের নিয়ন্ত্রণ একেবারে চলে যায় তখন সন্দেহভাজনরা তাঁকে টয়লেটে নিয়ে যায় এবং দু'‌ঘণ্টা ধরে সেখানে কি করেছে তারা তার কোনও ব্যাখা পাওয়া যায়নি। দু'‌জনকে গ্রেফতার করা হয়েছে। এই দু'‌জনকে এফএসএল একাধিক জায়গায় নিয়ে যায়। ধৃতদের শীঘ্রই আদালতে পেশ করা হবে। তবে এই ওষুধের প্রভাবে সোনালী ফোগতের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।'‌

গোয়া পুলিশ বৃহস্পতিবার হরিয়ানার বিজেপি নেত্রী সোনালী ফোগতের দুই সহকর্মীকে গ্রেফতার করে। ময়নাতদন্তের রিপোর্টে একাধিক ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়ার পরই এই দুই সহকর্মীকে খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয়। গোয়া পুলিশ এও জানিয়েছে যে সোনালী ফোগতের দেহে কোনও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন নেই। ধৃত ২ জন হল সুধীর সঙ্গন ও সুখবিন্দর ওয়াসি। বুধবার অঞ্জুনা পুলিশের কাছে ফোগতের দাদা রিঙ্কু ঢাকার করা অভিযোগেও এই দু'‌জনের নাম উঠে এসেছে। ২২ অগাস্ট সোনালী ফোগতের সঙ্গে গোয়া গিয়েছিল তাঁর দুই সঙ্গী সাগওয়ান ও ওয়াসি। প্রসঙ্গত, সোনালি ফোগতের দাদাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তিন বছর আগে সোনালিকে ধর্ষণ করেছিল সুধীর ও সুখবিন্দর।

টিকটক থেকে জনপ্রিয়তা অর্জন করা সোনালী ফোগতকে গত ২৩ অগাস্ট মৃত বলে ঘোষণা করা হয় উত্তর গোয়ার অঞ্জুনায় সেন্ট অ্যান্টনি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সোনালী ফোগতের। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+