(ছবি) বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ
সিনেমায় ভয়ঙ্কর সব দৃশ্যে অভিনয় করে আমাদের মন জয় করে নেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। তবে রিল লাইফ ও রিয়েল লাইফ এক নয়। [ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা]
সিনেমায় অসম্ভবকে সম্ভব করে দেখানো তারকারা বাস্তব জীবনে ছোট ছোট জিনিসে ভয় পান। সাধারণ মানুষের মতো এরাও কিছু জিনিস দেখতেই আঁতকে ওঠেন।
এখনকার বলিউড তারকাদের মধ্যে অন্যতম সেরা আলিয়া ভাট যেমন অন্ধকারকে ভয় পান, তেমনই বাদশা শাহরুখ খান ভয় পান ঘোড়সওয়ারিকে। নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন বলিউড তারকাদের ভয়ের কারণ কোনগুলি।

রণবীর কাপুর
বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেতা অনেকেরই হার্টথ্রব। তবে আরশোলা দেখলে রণবীরের নিজের হৃদয়ই কেঁপে ওঠে।

বিদ্যা বালন
অভিনেত্রী হয়েও যে একার দক্ষতায় সিনেমা হিট করানো যায় তা দেখিয়ে দিয়েছেন বিদ্যা বালন। এহেন বিদ্যার ভয়ের কারণ হল কালো বিড়াল।

আলিয়া ভাট
নতুন অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় আলিয়া ভাট অন্ধকারকে ভয়ঙ্কর ভয় পান। একলা অন্ধকারে তিনি কিছুতেই থাকতে পারেন না।

শাহরুখ খান
পর্দায় অসাধ্য সাধন করা বলিউড বাদশা ঘোড়ায় চাপতে ভীষণ ভয় পান।

সোনম কাপুর
অনিল কাপুরের কন্যা সোনম কাপুর লিফটে চড়তে ভয় পান।

ক্যাটরিনা কাইফ
শোনা যায়, ক্যাট সুন্দরীর নাকি ট্যোম্যাটোতে অ্যালার্জি। এহেন ক্যাটরিনা 'জিন্দেগি মিলেগি না দোবারা' সিনেমাতে ট্যোম্যাটো মেখে লুটোপুটি খেয়েছেন।

অর্জুন কাপুর
বলিউডের আর এক সেনসেশন অর্জুন কাপুর সিলিং ফ্যানে ভয় পান। তার মনে হয় এই বুঝি ফ্যান এসে ঘাড়ে পড়ল।

অনুষ্কা শর্মা
বিরাটের প্রেমিকা অনুষ্কা শর্মা বাইকে চাপতে ভীষণ ভয় পান।

অজয় দেবগণ
এটাকে ঠিক ভয় বলা যাবে না, তবে নোংরা হাতে খেতে ভীষণ অপছন্দ করেন অজয় দেবগণ। তাঁর মনে হয়, এমন করলে পেট খারাপ হবে তাঁর।

অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন ফল খেতে পছন্দ করেন না। ফল দেখলেই ভয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
বলিউড সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications