(ছবি) ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা
বলিউড এক বিশাল সাম্রাজ্য। বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি। সবারই স্বপ্ন থাকে বলিউডে এসে নিজেকে মেলে ধরার। তবে মাত্র কতিপয়েরই সেই স্বপ্ন পূরণ হয়। [বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]
ভারতের নানা ছোট শহর থেকেও ঝাঁকে ঝাঁকে প্রতিভা এসে ভিড় করে বলিউডে। কালের নিয়মে প্রায় সকলেই হারিয়ে যায়। মুষ্টিমেয় কয়েকজনই নিজের প্রতিভা দিয়ে নিজের নাম উজ্জ্বল করে। [বলিউডের সেরা সেলেবস যারা আমিষ ছেড়ে নিরামিষাশী হয়েছেন]
উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে বলিউডে অভিনয় করতে আসা হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভকে 'শাহেনশাহ' নামে চেনে সিনেমা জগত। এলাহাবাদ চেনা শহর হলেও তা মেট্রো শহর নয়। [বলিউডের তারকাদের অদ্ভুতুড়ে ভয়ের কারণ]
অন্যদিকে হিমাচলপ্রদেশের ছোট শহর থেকে এসে বলিউডের 'কুইন' হয়েছেন কঙ্গনা রানাউত। এখন একার দক্ষতায় সিনেমা হিট করাচ্ছেন তিনি। [বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]
তবে অমিতাভ বা কঙ্গনা ছাড়াও এমন অনেক তারকা রয়েছেন যারা ছোট শহর থেকে হলেও বলিউডে বড় ছাপ ফেলে গিয়েছেন। নিচের স্লাইডে তাদের নিয়েই আলোচনা করা হল। [বলিউড সেলেবসদের ফাঁস হওয়া বিয়ের কার্ড]

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কার জন্ম হয় জামশেদপুরে। তাঁর পিতা-মাতা চিকিৎসক। এখন তিনি শুধু বলিউডে নন, হলিউডেও পরিচিত নাম।

আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন। টিভি থেকে শুরু করে সিনেমাতেও সমান স্বচ্ছ্বন্দ ও সফল তিনি।

অনুষ্কা শর্মা
বেঙ্গালুরুতে বড় হলেও আসলে অনুষ্কার জন্ম উত্তরপ্রদেশের অযোধ্যায়। এখন বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের অন্যতম তিনি।

সুশান্ত সিং রাজপুত
সুশান্তের শিকড় পাটনার সঙ্গে জুড়ে রয়েছে। বহু বলিউড সিনেমায় তিনি সফলভাবে অভিনয় করছেন।

পরিণীতি চোপড়া
হরিয়ানার অম্বালায় বেড়ে ওঠা পরিণীতির। প্রথমে যশরাজ ফিল্মসে জনসংযোগ আধিকারিক হিসাবে কাজ করতেন তিনি। পরে তিনি সেই সংস্থারই সিনেমায় অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করে সফল হন।

অক্ষয় কুমার
পাঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয় কুমারের। এই মুহূর্তে বলিউডের হায়েস্ট পেইড অভিনেতাদের একজন অক্ষয়।

রজনীকান্ত
তামিলনাড়ু নয়, কর্ণাটকে জন্ম সুপারস্টার রজনীর। সেখানে প্রথম জীবনে কুলির কাজ করতেন তিনি। এখন দেশের সবচেয়ে পরিচিত অভিনেতাদের একজন তিনি।

বিদ্যা বালন
কেরলের পুতুর বলে একটি জায়গায় জন্ম বিদ্যার। প্রথমে সিরিয়াল ও পরে বলিউডে নিজের জায়গা পাকা করেন তিনি। বর্তমান সময়ের সেরা অভিনেত্রীদের একজন বিদ্যা।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
উত্তরপ্রদেশের মুজফফরনগরে জন্ম নওয়াজের। সেখান থেকে বলিউডে এসে পরিচয় তৈরি করা প্রায় অসম্ভব কাজ। সেটাই করে দেখিয়েছেন নওয়াজ।

ইরফান খান
বলিউড শুধু নয়, হলিউড সিনেমাতেও পরিচিত নাম ইরফান খান। তবে ইরফানের জন্ম হয় জয়পুরে।












Click it and Unblock the Notifications