স্বপ্ন ছিল 'সেনা অফিসার' হওয়ার! কীভাবে অভিনয় জগতে পা রাখেন 'বাদশা' শাহরুখ খান? জানুন কিছু অজানা কাহিনী

বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান অভিনেতা হতে চাননি! হ্যাঁ, ঠিক এই কথাই একটি পুরনো সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই প্রকাশ করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, ছোটবেলায় তাঁর ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করা। রাজীব শুক্লার সাথে একটি খোলামেলা আলাপচারিতায় শাহরুখ খান নিজে প্রকাশ করেছিলেন, "আমি একজন সেনা অফিসার হতে চেয়েছিলাম। তবে, আর্মি স্কুলে আমাকে চুল কাটতে বলা হয়েছিল যেটা আমি মেনে নিতে পারিনি।"

১৯৮৯ সালে টেলিভিশন সিরিজ 'ফৌজি'-র মাধ্যমেই শাহরুখ খান প্রথম অভিনয় জগতে পা রাখেন। যা ভারতীয় সেনাবাহিনীদের বাস্তব জীবন দেখানোর জন্য তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এই সিরিজটিতে কমান্ডো ইউনিটের কঠোর প্রশিক্ষণ পদ্ধতির সম্পর্কে গভীরভাবে দেখানো হয়, যা একজন সৈনিকের শৃঙ্খলভাবে জীবন যাত্রাকে সংজ্ঞায়িত করে। এই সিরিজটিতে সৈনিকদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলি দেখানো হয়েছিল।

মজার ব্যাপার হলো, ফৌজি সিরিজটিতে প্রথমে শাহরুখ খানকে মূল কেন্দ্রীয় চরিত্র হিসেবে তৈরি করা হয়েছিল না। মূল কাহিনীতে অভিনেতা রাকেশ শর্মাকেই প্রথমে বিক্রম রাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য ভাবা হয়েছিল। কিন্তু যখন ওই সিরিজের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাজ কুমার কাপুর শাহরুখ খানের অভিনয় দেখে অসাধারণ কিছু লক্ষ্য করেন তখন তিনি মূল চরিত্র হিসেবে শাহরুখ খানকেই বেছে নেন। তিনি প্রকাশ করেন যে, ক্যামেরায় শাহরুখ খানকেই মূল চরিত্র হিসেবে বেশি আকর্ষণীয় লাগবে। তারপর থেকেই শাহরুখ খানের ভাগ্যের চাকা ঘুরে যায়।

বহু বছর পরে ২০০৪ সালে শাহরুখ খান আবারও সেনাবাহিনীর পোশাক পরে ফিরে আসেন কিন্তু এবার আর ছোট পর্দায় নয় একদম বড় পর্দায়। ফারাহ খান পরিচালিত 'ম্যায় হু না' ছবিটিতে তাকে মেজর রাম প্রসাদ শর্মা চরিত্রে দেখানো হয়েছিল। সিনেমাটিতে অ্যাকশন, আবেগ এবং কমেডি মিশ্রিত করে এমন একটি গল্প উপস্থাপন করা হয়েছিল যা দেশপ্রেমের আবেগকে ভারসাম্যপূর্ণ করে তুলেছিল।

৩০শে এপ্রিল, ২০০৪ সালে 'ম্যায় হুঁ না' সিনেমাটি মুক্তি পায়। যা ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। সমালোচকরা এত সুন্দর পরিচালনা, আকর্ষণীয় কাহিনী এবং শাহরুখ খানের মনোমুগ্ধকর অভিনয়ের প্রশংসা করেছিলেন। ছবিটি দেশজুড়ে দর্শকদের মন জয় করেছিল। যা বক্স অফিসে ₹৮৪ কোটি আয় করেছিল।এরপর শাহরুখ খানের একের পর এক ছবি দেশজুড়ে দর্শকদের মন জয় করেছে। টেলিভিশন এবং সিনেমা উভয় চরিত্রেই শাহরুখের অসাধারণ অভিনয় আজ দিল্লির এক সাধারণ ছেলে থেকে 'বলিউডের রাজা' পর্যন্ত তার যাত্রায় মাইলফলক হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+