ঋষিকেশ মুখোপাধ্যায়ের চুপকে চুপকে-র রিমেক, ধর্মেন্দ্রর ভূমিকায় কে থাকছেন?
বলিউডের রিমেকের হিড়িকে এবার নতুন সংযোজন ঋষিকেশ মুখোপ্যায়ের চুপকে চুপকে। হাসির এই ছবির রিমেক তৈরি করতে চলেছেছেন প্রযোজক ভূষণ কুমার
বলিউডের রিমেকের হিড়িকে এবার নতুন সংযোজন ঋষিকেশ মুখোপ্যায়ের চুপকে চুপকে। হাসির এই ছবির রিমেক তৈরি করতে চলেছেছেন প্রযোজক ভূষণ কুমার। নাম একই রেখে নতুন মুখ নিয়ে ছবিটি পুনরায় সেলুলয়েডে দর্শকদের কাছে ফিরিয়ে দিতে চান তাঁরা।

ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অমিত বচ্চন, জয়া বচ্চন অভিনীত ছবিটি ছিল বাংলার উত্তম কুমারের ছদ্মবেশী ছবির হিন্দি রিমেক। এবার বলিউজ সেই হিন্দি ছবির রিমেক করতে চলেছে। নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। আরও বেশি চমকের খবর। এই ছবিতে ধর্মেন্দ্রর ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও। বটানির অধ্যাপক পরিমল ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমারকে।

ছবিটির অফার হাতে আসার পর রাজকুমার রাও বলেছেন, আমার কাছে ধর্মেন্দ্র চরিত্রে অভিনয় করতে পারাটা একটা বড় সুযোগ। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনার মতো সেই উচ্চমান দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে জাজমেন্টাল হ্যায় কেয়া ছবিতে শেষবার রাজকুমার রাওকে দেখা গিয়েছিল। এরপরে তাঁকে দেখা যাবে মেড ইন ইন্ডিয়া ছবিতে। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন মৌনি রায়। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। এছাড়াও জাহ্নবি কাপুরের সঙ্গে রো অফজা ছবিতেও দেখা যাবে রাজকুমার রাওকে।












Click it and Unblock the Notifications