'জিরো'-তে কি সন্তুষ্ট শাহরুখ-ভক্তকূল! কিং খান-অনুষ্কা-ক্যাটের সম্পর্কের গল্প কোনদিকে গড়াল

' গল্পে শুনেছিলাম প্রেমে পড়লে মানুষ চাঁদ নিয়ে আসে,.. কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম'.. এমনই এক সংলাপ দিয়ে গল্পের চিত্রনাট্য বোনা শুরু করেছিল শাহরুখ খান অভিনীত 'জিরো'।

Rating:
2.0/5
Star Cast: শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ
Director: আনন্দ এল রাই

' গল্পে শুনেছিলাম প্রেমে পড়লে মানুষ চাঁদ নিয়ে আসে,.. কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম'.. এমনই এক সংলাপ দিয়ে গল্পের চিত্রনাট্য বোনা শুরু করেছিল শাহরুখ খান অভিনীত 'জিরো'। 'বামন হয়ে চাঁদ ধরা'র যে প্রবাদ প্রবচন প্রচলিত, সেই ভাবধারাকেই কার্যত সামনে রেখে গল্প শুরু হয়েছিল। কিন্তু তারপর কোন দিকে এগোতে থাকে শাহরুখ খান,অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফের ছবির গল্প?

চিত্রনাট্য

চিত্রনাট্য

গল্পের সূত্রপাত মেরঠের বাবুয়া কে নিয়ে। বামন বাবুয়ার চরিত্রে রয়েছেন শাহরুখ খান। বাবুয়ার উচ্চতা কম হলেও স্বপ্ন আকাশছোঁয়া। আর সেজন্য খানিকটা দম্ভও রয়েছে বাবুয়ার। এক ঘটনাক্রমে বিজ্ঞানী আফিয়া (অনুষ্কা) , যিনি শারীরিক প্রতিবন্ধতকার জালে জড়িয়ে রয়েছেন। শুরু হয় এক বন্ধুত্ব, সম্পর্ক। তারপর সেই সম্পর্কতে মিশে যায় অহংকার , দ্বন্দ্ব। এমন এক পরিস্থিতিতে গল্পে প্রবেশ করে বাবুয়ার ক্রাশ ববিতা কুমার (ক্যাটরিনা)। চিত্রনাট্য মোড় নিতে শুরু করে এক অন্য দিগন্তে।

অভিনয়

অভিনয়

২০১৮ সালের শেষে খান সাম্রাজ্য ধরে রাখার বিষয়ে চলচ্চিত্র প্রেমীরা তাকিয়ে ছিলেন শাহরুখের দিকে। বছরের প্রথমের দিকে সলমন, নভেম্বর আমিরের ছবি ফ্লপ হওয়ার পর শাহরুখ 'খান'কে ঘিরে কৌতূহল বাড়ছিল। সেদিক থেকে নিজের ভক্তদের হতাশ করেননি শাহরুখ। তবে ছবিতে আলাদা চমকে মাত করেছেন ক্যাটরিনা। অনুষ্কা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফের একবার মুগ্ধ করেছেন দর্শককে। তবে নামী অভিনেতাদের অভিনয়ও হাঁচাতে পারেনি ছবির দুর্বল চিত্রনাট্যকে।

পরিচালনা

পরিচালনা

পরিচালনার দিক থেকে হতাশ করেছেন আনন্দ এল রাই। গল্পের গড়ন বলে দেয় এই ছবি 'তন্নু ওয়েডস মন্নু' ছবির গন্ধ মিশে রয়েছে গোটা ফিল্ম জুড়ে। তবে শেষ পর্যন্ত 'চাঁদ' ধরার গল্পে খানকটা পিছিয়ে পড়েছে পরিচালনা। ছবির গল্প বিশেষত দ্বিতীয়ভাগ একদমই দুর্বল হয়ে গিয়েছে।

সবশেষে

সবশেষে

'জিরো'কে ঘিরে ফের একবার সেরা 'হিরো'র তাজ শাহরুখ জিতে নেবেন বলে আশায় বুক বাঁধছিলেন তাঁর ভক্তরা। তবে সেই আশাতে কার্যত জল ঢেলে দিয়েছে 'জিরো'র চিত্রনাট্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+