কোন ঘটনাকে ঘিরে ছবির নাম হল 'ভডকা ডায়ারিজ'! অভিনয় ফের মাতালেন রাইমা-কেকে

কয়েকটি খুনের ঘটনা আর মানালির প্রেক্ষাপট। ভডকা ডায়ারিজ ছবিতে এই দুটি রসদ ছাড়া আর যদি কিছু কিছু থাকে, তা হল কয়েকজন গুণী অভিনেতার ,অভিনয় দক্ষতা দেখাটাও একটা প্রাপ্তি!

কয়েকটি খুনের ঘটনা আর মানালির প্রেক্ষাপট। ভডকা ডায়ারিজ ছবিতে এই দুটি রসদ ছাড়া আর যদি কিছু কিছু থাকে, তা হল কয়েকজন গুণী অভিনেতার ,অভিনয় দক্ষতা দেখাটাও একটা প্রাপ্তি! গোটা ছবিতেই যে সুতো দিয়ে বাঁধা রয়েছে সমস্ত ঘটনা তা হল , রহস্য। আর এই রহস্য উন্মোচনের পালাতেই পরীক্ষা নিরীক্ষা করেছেন পরিচালক।

ছবির গল্প

ছবির গল্প

ছবিতে দেখানো হয়েছে, 'ভডকা ডায়ারিজ' মানালির একটি হোটেলের নাম। যেখানে অশ্বিনী দিক্ষিত (কেকে মেনন) পুলিশকর্মী হিসাবে ঘটনার তদন্তে নেমেছেন । কিন্তু তাঁর তদন্ত আর সন্দেহ হঠাৎই থমকে যায় , যখন তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে যান। এরপর ঘটনা নতুন দিকে মোড় নেয়।

ছবিতে অভিনয়

ছবিতে অভিনয়

রাইমা সেন বলিউডে যেকটি অন্য ধারার ছবিতে ছিলেন সেই কটি ছবিতেই তিনি হিন্দি ফিল্ম জগতকে দেখিয়েছেন , অভিনেত্রী হিসাবে তিনি কতটা দক্ষ। আর এই ছবিতে কেকে মেননের মতো দক্ষ অভিনেতার সঙ্গ পেয়ে সেই অভিনয় যেন আরও জেল্লা ফিরে পেয়েছে। অন্যদিকে, নিজের গণ্ডির মধ্যে থেকে কেক মেননও মুগ্ধ করেছেন তাঁর ভক্তদের।

পরিচালনা

পরিচালনা

পরিচালনার দিকে থেকে আরও খানিকটা শক্তপোক্ত কার্যকারিতা আসা করা গিয়েছিল কুশল শ্রীবাস্তবের কাছ থেকে। যে গল্প মার্জাল মিস্ট্রি হিসাবে শুরু হয়েছে সেটি সাইকো থ্রিলারে পরিণত হওয়ার রাস্তায় বেশ কিছুটা অদক্ষতার পরিচয় দিয়েছেন পরিচালক।

সঙ্গীত

সঙ্গীত

রেখা ভারদ্বাজের 'সখী রে' গানটি ছাড়া সেভাবে এই ছবির কোনও সানই পরিচিতি পায়নি। ছবির গান নিয়ে আলাদা করে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেই মনে হয়েছে।

সবশেষে

সবশেষে

কিছুটা হলেও হতাশ করেছে এই ছবি। তবে মার্ডার মিস্ট্রি নিয়ে যদি আকর্ষণ তুমুল থাকে, তাহলে দেখে ফেলা যায় এই ছবি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+