'বিশ্বরূপ ২' -এ কি মন জয় করতে পারলেন কমল ! মাল্টিস্টারকাস্টের এই ছবি কেমন

বহুদিন বাদে স্ক্রিনে কমল হাসান। 'বিশ্বরূপম' সিরিজের দ্বিতীয় ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়ছিল। সন্ত্রাসবাদ, আদর্শবাদ, সঙ্গে জাতীয়তাবোধ, সমস্ত কিছুর মিশেলে এই ছবি একটি সুক্ষ্ম বার্তা দেওয়ার চেষ্টা করেছে।

বহুদিন বাদে স্ক্রিনে কমল হাসান। 'বিশ্বরূপম' সিরিজের দ্বিতীয় ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়ছিল। সন্ত্রাসবাদ, আদর্শবাদ, সঙ্গে জাতীয়তাবোধ, সমস্ত কিছুর মিশেলে এই ছবি একটি সুক্ষ্ম বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত এই বার্তা কী খুব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে ?

 গল্পের প্রেক্ষাপট

গল্পের প্রেক্ষাপট


এক গুপ্তচরের কাহিনি 'বিশ্বরূপ ২'। এই গল্পের গুপ্তচর হলেন বিশ। ছবির শুরুতেই তাঁকে দেখা যায় কোনও একটি মিশনের পথে অগ্রসর হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন নিরুপমা (পূজা), অস্মিতা (জেরেমিয়া)। ই তিন চরিত্রকে নিয়ে ছবি যত এগিয়েছে ততট স্পষ্ট হয়েছে চিত্রনাট্য। এদিকে, সুদূর আফগানিস্তানে বসে সন্ত্রাসবাদের ছক কষছে এক উগ্রবাদী নেতা (রাহুল বসু)। আর সেই দুষ্টের দমনেই এগিয়ে চলেছেন গুপ্তচর বিশ। এরপর ছবির গল্প বিভিন্ন পথের বাঁকে যতই এগিয়েছে ততই ঘোলাটে হয়েছে চিত্রনাট্য।

 অভিনয়

অভিনয়

মাল্টি স্টারকাস্টের ছবিতে স্টারডামকে মাথায় রাখলে যা হয়, তাই ঘটেছে বিশ্বরূপ ২-এ। সেখানে বিভিন্ন চরিত্রকে স্ক্রিনটাইম ভাগাভাগি করতে গিয়ে অভিনেতার গুণকে কার্যত মেরে ফেলা হয়েছে। কমল হাসান এই ছবির সম্পদ হলেও। শেখর কাপুর, জয়দীপ আলাহওয়াত, তথা রাহুল বসুর দিকে নজর ছিল সকলের। কিন্তু সেভাবে স্ক্রিনে তাঁর সুযোগ পাননি অভিনয় তুলে ধরার।

পরিচালনা

পরিচালনা

ছবির পরিচালক স্বয়ং কমল হাসান। ফের একবার পরিচালকের ভূমিকায় কমলকে পাওয়া গেলেও, 'পরিচালক' কমল সেভাবে মন মজাতে পারলেন না।

সবশেষে

সবশেষে

যৌনতা থেকে অ্যাকশন, একটি ছবির মধ্যে মনোরঞ্জনের যাবতীয় মশলা পুরে দিয়েও 'বিশ্বরূপ ২' মন ভরাতে পারেনি। অক্যআশনে ঠাসা থ্রিলার বলতে যা বোঝায়, এই ছবিতে তার অনেক গুণই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+