স্ত্রী অনুষ্কাকে নিয়ে গর্বিত স্বামী বিরাট, তবে লোকে কি বলছে জানেন

অনুষ্কা শর্মার পরী দেখে মুগ্ধ বিরাট কোহলি, কিন্তু সমালোচকরা নন

পরী নিয়ে সমালোচক মহল বিশেষ খুশি না হলেও অনুষ্কা শর্মার 'বর' বিরাট কোহলি দারুণ খুশি বউয়ের পারফরম্যান্সে। পরী নামের ছবি হলেও ছবিটা যে ভুতের তা টিজার ও ট্রেলরেই মালুম পেয়েছেন দর্শকরা। তবে ছবির শেষেও কোনও রূপকথার জগতে দর্শকদের পৌঁছে দিতে ব্যর্থ পরী। ছবির সবচেয়ে বড় গন্ডগোলের জায়গা ছবির চিত্রনাট্যে কোনও টানটান বুনন নেই।

স্ত্রী অনুষ্কাকে নিয়ে গর্বিত স্বামী বিরাট, তবে লোকে কি বলছে জানেন

সর্বত্রই ভৌতিক ছবির চেনা পরিচিত ছকে ট্রিটেমেন্ট করেছেন ছবির পরিচালক প্রসিত রায়। ছবিতে পরমব্রত ওরফে অর্ণবের গাড়ি এক বয়স্ক মহিলাকে ধাক্কা মারে। তারপর পরমব্রতকে আশ্রয় দেন জঙ্গলকন্যা অনুষ্কা শর্মা ওরফে রুকসানা। এরপর শুরু ঘটনাক্রমের।

ছবির প্রোডিউসার অনুষ্কা ছবিতে অভিনয়ের এক ইঞ্চি জায়গাও ছাড়েননি। কিন্তু তারপরেও ছবিটি জমল না তার কারণ আদি ভৌতিক এই সিনেমার তাল কাটল ছবিতে বিভিন্ন আশপাশের আর্থসামাজিক ঘটনার উদাহরণ।

স্ত্রী অনুষ্কাকে নিয়ে গর্বিত স্বামী বিরাট, তবে লোকে কি বলছে জানেন

এত তাড়াতাড়ি বিভিন্ন পরিচিত ছকে এতবার ভয় দেখানো হয়েছে তাতে কোনও নতুনত্ব নেই। ছবির স্পেশাল এফেক্টও ভীষণ সাধারণ মানের যে সেটা দিয়েও বিশেষ মনকে ছোঁওয়া যাচ্ছে না।

বলিউডের সবচেয়ে বেশি চর্চিত কাপল এখন ব্যস্ত পরী নিয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে নিজের শতরানের পর বিয়ের আংটিতে চুম্বন করেছিলেন বিরাট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাস্তায় নিজের একমাত্রকে প্রকাশ্যে আলিঙ্গনবদ্ধ অবস্থায় ছবিও দিয়েছিলেন বিরাট কোহলি। আসলে নব দম্পতি যে জোরালো প্রেমে রয়েছেন তা নিয়ে কারোর সন্দেহ নেই। এবার কোহলি পরী দেখার পরও একইরকম মুগ্ধতায় মজে রয়েছেন। তাঁর সাম্প্রতিক টুইটে অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এমনকি স্ত্রীকে নিয়ে তিনি গর্বিত বলেও জানিয়েছেন তিনি।

এটা অনুষ্কা শর্মার নিজের প্রোডাকশন হাউসের তৃতীয় ছবি। ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে নতুন ডিরেক্টর প্রসিত রায়ের এটা প্রথম ছবি। ছবিতে অনুষ্কা ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজত কাপুর, ঋতভরি চক্রবর্তী। এর আগে অনুষ্কার প্রোডাকশন হাউসের দুটি ছবি ছিল এনএইচ ১০ ও ফিল্লৌরি। দুটিতেই মূল চরিত্রে ছিলেন অনুষ্কা। ফিল্লৌরিতেও ভূত হলেও ভালো ভূত হয়েছিলেন অনুষ্কা। তবে এই ছবিতে ফের তিনি ভূত হলেও এবার বেশ ভীতিদায়ক ভূত তিনি। ছবির ফার্স্ট লুক রিলিজ হয়েছিল গত বছর ১৩ জুন। তবে ছবিটি প্রথমে ফেব্রুয়ারির ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেটা হোলির দিন মুক্তি পেল। ফিল্মের সমালোচকদের কথা দূরে সরিয়ে রেখে অবশ্য একবার 'বিরাটে'-র চোখ দিয়ে দেখে আসতেই পারেন পরী ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+