Ujda Chaman movie review:চুল না থাকলে প্রেম-বিয়ে সম্ভব নয়! উত্তর দিল 'উজরা চমন'
ফের একবার মজার মোড়কে সমাজ চেতনার গল্প। শুধু সমাজকে বার্তা নয়, মানবিক দিককেও বার্তা দিয়েছে সানি সিং অভিনীত ছবি 'উজড়া চমন'। ছবিটি নিয়ে কয়েকদিন আগেই তুমুল বিতর্ক বাঁধে। আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা' র চিত্রনাট্য় ও 'উজড়া চমন' ছবির চিত্রনাট্যের মিল রয়েছে বলে পরিচালকদের মধ্যে তুমুল বিতর্ক দেখা যায়। তবে সেই সমস্ত বিতর্ক পিছনে ফেল দেখা যাক এই ছবির গল্প আসলে কী নিয়ে!

চিত্রনাট্য
গল্পের কেন্দ্র রয়েছেন চমন কোহলি ( সানি সিং)। ৩০ বছরের চমন দিল্লিতে হিন্দির অধ্যাপক। এক জ্যোতিষি তাঁর ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেন, যদি চমনের বিয়ে ৩১ বছরের আগে না হয়, তাহলে সারা জীবন তাঁর সন্ন্যাস নিতে হবে। আর এতেই চমন উঠে পড়ে লাগেন বিয়ের তোড়জোড় নিয়ে। কিন্তু না সম্মন্ধ করে না প্রেমর প্রস্তাব দিয়ে, কিছুতেই খুঁজে পাওয়া যায় না চমনের মনের মতো মেয়ে। কারণ চমনের মাথায় চুল কম!এরপরই আসে সেই কারণেই বাহ্যিক সৌন্দর্য আর অভ্যন্তরীণ সৌন্দর্যের দ্বন্দ্ব নিয়ে গল্পের চিত্রনাট্যের আসল গল্প।

অভিনয়
মেক আপ দিয়ে সানি সিং যে অভিনয় ঢাকতে গিয়েছেন , তা অনেকটা এই ছবিতে পরচুলা দিয়ে টাক ঢাকার সামিল! ছবিতে সানি সিং ফের একবার হতাশ করেছেন । তবে করিশ্মা শর্মা তার পাশে যথেষ্ট সাবলীল। মুগ্ধ করেছেন মানবী গাগরুও।

পরিচালনা
২০১৭ সালের কানাড়া ছবি 'ওন্দু মোটেয়া কাঠে' ছবির রিমেক হল 'উজড়া চমন'। যে ছবিটির সঙ্গে আয়ুষ্মান অভিনীত ছবি 'বালা' ও ঋত্বিক অভিনীত ছবি 'টেকো'র ট্রেলারের মিল রয়েছে বলে দাবি অনেকের। তবে যেহেতু ছবিটি রিমেক, সেহেতু ছবির গল্পে আলাদা বাঁধন প্রয়োজন ছিল পরতে পরতে। তা পরিচালক অভিষেক পাঠক অনেকাংশেই দিতে পারেননি। কোথাও কোথাও হুবহু কন্নড় ফিল্মের দৃশ্যের 'হিন্দি ভার্সন'ও তুলে ধরেছেন অভিষেক। ফলে, দর্শকের কাছে ছবি পরিবেশনের ক্ষেত্রে অনেকটাই আলগা হয়েছে অভিষেকের চিত্রনাট্যে গিঁট।












Click it and Unblock the Notifications