ভাইজানের 'সোয়্যাগ' জানান দিল 'টাইগার'-কে দমিয়ে রাখা কঠিন

'টিউবলাইট' যতটা দপদপ করেছে , ঠিক ততটাই গর্জন বাড়িয়েছে 'টাইগার'। এবছরে ইদের মরশুমে সলমান যা করতে পারেননি তার চেয়ে বড় কিছু ক্রিস্টমাসে করে দেখাবেন বলে আশাবাদী তাঁর ফ্যানেরা।

তাঁর গুণমুগ্ধরা বলছেন থিয়েটার-এ একাই অ্যাকশনের আগুন লাগিয়ে দিয়েছেন ভাইজান। বলতে গেলে ফ্যানকূলকে রীতিমত সেই আগুনে সেঁকছেন সলমান। 'টিউবলাইট' যতটা দপদপ করেছে , ঠিক ততটাই গর্জন বাড়িয়েছে 'টাইগার'। এবছরে ইদের মরশুমে সলমান যা করতে পারেননি তার চেয়ে বড় কিছু ক্রিস্টমাসে করে দেখাবেন বলে আশাবাদী তাঁর ফ্যানেরা। আর সেই আশাই দেখাচ্ছে 'টাইগার জিন্দা হ্যায়'।

গল্প

গল্প

ছবির গল্প একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ২০১৪ সালে ৪৬ জন নার্সকে অপহরণ করে নিয়ে যায় আইএসআইএস জঙ্গি সংগঠন। ছবিতে ইরাকের সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়, এই নার্সদের মধ্যে ২৫ জন ভারতীয় ও ১৫ জন পাকিস্তানি নার্স রয়েছেন। আর সেই সমস্ত নার্সরা হাসপাতালের ভিতর আটকে পড়েছেন জঙ্গি সংগঠনের তাণ্ডবে। আর তাঁদের উদ্ধার করতেই ভারতীয় গোয়েন্দা বিভাগ সেখানে পাঠায় তাঁদের বিশ্বস্ত 'টাইগার' (সলমান খান)কে । সেখান থেকেই শুরু হয় ছবির আসল গল্প। এই ছবিতেও ক্যাটরিনা পাকিস্তানি গোয়েন্দাদের প্রতিনিধি জোয়া।

অভিনয়

অভিনয়

ছবিতে সলমান যদি অ্যাকশনে আগুন লাগিয়ে থাকেন, তাহলে ক্যাটরিনা গ্ল্যামারের আগুন ছড়িয়ে দিয়েছেন। এই ছবির মূল আকর্ষণ অবশ্যই সলমান খান। তাঁর ফ্যানেদের যাবতীয় মনোরঞ্জনের রসদ দেওয়ার জন্য যতটা অভিনয় দক্ষতা লাগে, ঠিক সেটাই এই ছবিতে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি ক্যাটরিনাও সমান সঙ্গত দেওয়ার চেষ্টা করেছেন।

পরিচালনা

পরিচালনা

২০১২ সালে ' এক থা টাইগার' যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ২০১৭ -তে শুরু হয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'-এর গল্প। টাইগার ছবির সিরিজের সিক্যুয়েল-এ এক্কেবারে সমানভাবে পরতে পরতে সেই উত্তেজনা বজায় রাখতে পেরেছেন পরিচালক আলি আব্বাস জাফর। গ্রিস, অস্ট্রিয়া, মরোক্কো , আবুধাবির শ্য়ুটিং লোকেশনও মাত করেছে দর্শকদের।

সঙ্গীত পরিচালনা

সঙ্গীত পরিচালনা

আপাতত বাজার মাত করছে একটাই গান - 'সোয়্যাগ সে করেঙ্গে সবকা সোয়াগত.... '! বিশাল-শেখর , জুলিয়াস প্যাকিয়ামের সঙ্গীত পরিচালনায় এই ছবির বাজার মাত করে দিয়েছে ছবির গান। ফলে আপাতত যেকোনও রিংটোন হোক বা পার্টি , সব জায়গাতেই 'টাইগার জিন্দা হ্যায়'-ওএর গান চলছে।

বিতর্ক

বিতর্ক

ছবি মুক্তির দু'দিন আগে মহারাষ্ট্রে , নবনির্মাণ সেনা ; সিনেমা হল-এর মালিকদের হুমকি দিতে থাকে যে, ২ টি মারাঠি ছবিকে হল-এ জায়গা না দিয়ে যদি 'টাইগার জিন্দা হ্যায়'কে প্রদর্শিত করা হয় ,তাহলে তার পরিণাম ভালো হবে না। গোটা বিষয়টিই রাজনৈতিক চেহারা নিতে থাকে। তবে তা সত্ত্বেও ভাইজানের ছবি মহারাষ্ট্রে নিজের জায়গা করে নেয়।

সবশেষে

সবশেষে

সলমান-ক্যাটরিনা আবার একসঙ্গে অনস্ক্রিন, ক্রিস্টমাসের মরশুম, ছুটির মেজাজ, এই ছবি দেখতে যাওয়ার জন্য এই তিনটি কারণ যদি যথেষ্ট না হয়, তাহলে সলমানকে অন্য রূপে দেখতে হলে বুক করতেই হবে ছবির টিকিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+