টানটান রহস্য-আতঙ্ক কি ধরে রাখতে পারল 'দ্য নান'! কেমন হল ছবি
'কনজিওরিং' সিরিজের শুরু ঘটনা বলছে ' দ্য নান'। আতঙ্ক আর রক্তস্নানের পরম্পরা কোথা থেকে শুরু হয়েছিল সেই কাহিনি তুলে ধরেছে সিনেমা।
'কনজিওরিং' সিরিজের শুরু ঘটনা বলছে ' দ্য নান'। আতঙ্ক আর রক্তস্নানের পরম্পরা কোথা থেকে শুরু হয়েছিল সেই কাহিনি তুলে ধরেছে সিনেমা। তবে 'কনজিওরিং' সিরিজের বাকি ছবির মতোই কি এই ছবিও হাড়কাঁপানো ভয়ের? দেখে নেওয়া যাক।

প্রেক্ষাপট
১৯৫২ সালে রোমনিয়াতে এক সন্ন্যাসীনী (নান)-এর মৃত্যু নিয়ে এই গোটা ঘটনা। সেই সন্ন্যাসীনি রহস্যময় মৃত্যুর তদন্তে রোমানিয়ায় পাঠানো হয় এক সন্ন্যাসীনী সিস্টার আইরিনকে। ওই তদন্তকারী সন্ন্যাসীনী কে পাঠায় ভ্যাটিক্যান । আর এখান থেকেই গল্প নতুন নতুন পরতে এগোতে থাকে। ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী এত আত্মার কল্পনা ও তার প্রভাব এই ছবিতে স্পষ্ট।

পরিচালনা
ছবিতে যাবতীয় ভৌতিক পরিবেশ তৈরিতে সুনিপুণতার ছোঁয়া রেখেছেন পরিচালক কোরিন হার্ডি। কিন্তু নাটকীয়তা বার বার গ্রাস করেছি হলিউডের এই ছবিকে। ভয় ঘিরে রহস্য আর রহস্য উন্মোচনের মধ্যে যে ফারাক তা সেভাবে মন জয় করতে পারেনি দর্শকদের।

অভিনয়
এই ছবির অন্যতম আকর্ষণ তাইসা ফার্মিগা। 'কনজিওরিং' সিরিজে তাঁর অভিনয় অনেককেই মুগ্ধ করেছে। তবে এই ছবিকে একার কাঁধে টেনে নিয়ে যেতে গিয়ে কোথাও কোথাও দুর্বল হয় পড়ে তাঁরা অভিনয়ের দাপট।

সবশেষে
বর্ষার সন্ধ্যেয়ে রহস্য রোমাঞ্চের ছবি জমজমাট আমেজ তৈরি করে! কিন্তু বাইরে বর্ষা না থাকলেও এই ছবি রোমাঞ্চিত করতে বাধ্য।












Click it and Unblock the Notifications