Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিরুদ্দেশ মনোজ বাজপেয়ী! তাঁকে খুঁজতে হলে অবশ্যই দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২

নিরুদ্দেশ মনোজ বাজপেয়ী! তাঁকে খুঁজতে হলে অবশ্যই দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২

Rating:
4.5/5
Star Cast: মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিনেনি, শারিব হাসমি, প্রিয়ামানি, শরদ কেলকার, সীমা বিশ্বাস, আসিফ বসেরা, অসলেশা থাকুর, বেদান্ত সিনহা
Director: রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে

যাঁরা দ্য ফ্যামিলি ম্যানের প্রথম পর্ব দেখেছেন তাঁরা জানেন সিজন ১ কতটা দারুণ ছিল। তবে সিজন ২ আরও রোম্যাঞ্চকর, আরও ভালো। প্রথম সিজনে সন্ত্রাসবাদী মুসাকে ধরার জন্য আদ্যোপান্ত ভদ্রলোক অথচ ধুরন্ধর গোয়েন্দা শ্রীকান্ত তিওয়াড়ি ওরফে মনোজ বাজপেয়ীর অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এবারও নিরাশ হতে হবে না দর্শককে। দ্বিগুণ উত্তেজনা নিয়ে দ্য ফ্যামিলি ম্যান ২ মুক্তি পাবে ৪ জুন, শুক্রবার।

দ্য ফ্যামিলি ম্যান ২

দ্য ফ্যামিলি ম্যান ২

এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ব্যক্তির গোয়েন্দা আধিকারিক হয়ে ওঠা নিয়েই ফ্যামিলি ম্যানের দুই সিজনের গল্প। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়ায় প্রথমবার পা রাখলেন। দ্য ফ্যামিলি ম্যান-এর দু'‌টি সিজনেই পরিচালক এক মধ্যবিত্ত চাকুরিজীবীর মধ্যে খুব সন্তর্পণে গোয়েন্দা সত্ত্বাকে লুকিয়ে রেখেছেন। যার প্রকাশ ঘটে সঠিক সময়ে সঠিক জায়গায়। ফ্যামিলি ম্যান ২-এর সবচেয়ে থ্রিলিং দৃশ্য হল আকাশে বিস্ফোরণ হওয়া, যা কোনও ভারতীয় সিনেমা বা ওয়েব সিরিজে এ ধরনে কম্পিউটার গ্রাফিক্সের কাজ দেখা যায়নি। পেছনে ধাওয়া করা, শুটআউট, গেরিলা প্রশিক্ষণের দৃশ্য ও সংঘর্ষের জায়গাগুলি নিয়ে পরিচালকের প্রশংসা করতেই হয়।

সিজন ২–এর গল্প

সিজন ২–এর গল্প

কোথায় রয়েছে গোয়েন্দা আধিকারিক শ্রীকান্ত? শত ফোন কল, মেসেজ সত্ত্বেও কেউ খুঁজে পাচ্ছে না তাঁকে। এদিকে পরিবারের সদস্যরা চিন্তায় নাজেহাল। স্ত্রীয়ের ফোন ধরছেন না। এমনকী, ছেলে-মেয়ের মেসেজের উত্তরও দিচ্ছে না! তাহলে কি গোয়েন্দাবৃত্তি করতে গিয়ে কোনওরকম ক্ষতি হল গোয়েন্দা সংস্থার উঁচু পদে কর্মরত শ্রীকান্তের? ঠিক এই রহস্যের জটই খুলবে মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ভারতকে কেমিক্যাল কারখানার বিষাক্ত লিকেজের হাত থেকে বাঁচিয়েছিলেন দেশি এই গোয়ন্দা। এবার শ্রীকান্ত তিওয়ারি তাঁর বিশ্বস্ত পার্টনার-ইন-ক্রাইম জেকে তালপাড়ের (‌শারিব হাসমি) সঙ্গে মিলিত হয়ে, এমন একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়বেন যার শেকড় গভীর, যা আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে পরিচয় রাজনীতি, আঞ্চলিক জাতীয়তাবাদ, রক্তক্ষয়ী দ্বন্দ্ব এবং দীর্ঘসূত্রে বিদ্রোহী আন্দোলনের ব্যর্থতা থেকে উদ্ভুত হয়েছে।‌ এই পর্বে শ্রীলঙ্কার ওপর ফোকাস দেওয়া হয়েছে। এখানেই হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান শ্রীকান্ত তিওয়ারি। গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তি থেকে শুরু করে স্ত্রী-সন্তানরাও আতি-পাতি করে খুঁজে বেড়াচ্ছে 'শ্রীকান্ত' মনোজকে। কিন্তু তিনি একেবারে বেপাত্তা। কেন হঠাৎ নির্বাসনে গেলেন শ্রীকান্ত? সেই উত্তর জানতে গেলে অবশ্যই দেখতে হবে ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্ব। জুন মাসের ৪ তারিখ ‌অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেল 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ২'।

 অভিনয়

অভিনয়

প্রথম পর্ব যাঁরা দেখেছেন তাঁরা জানেন এই সিরিজের প্রত্যেকটি অভিনেতা-অভিনেত্রী তাঁদের সেরা কাজ দেখিয়েছেন। শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ীর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। মধ্যবিত্ত শ্রীকান্ত ও স্পাই শ্রীকান্ত দু'‌টো চরিত্রতেই সাবলীলভাবে অভিনয় করেছেন। তামিল অভিনেত্রী প্রিয়মণি ও সামান্থাও তাঁদের চরিত্রে যথাযথ ছিলেন। সীমা বিশ্বাসকে এক অন্যরকম ভূমিকায় দেখা যাবে এই ওয়েব সিরিজে। এছাড়া শ্রীকান্তের সঙ্গী জেকে তালপাড়ের অভিনয়ও মুগ্ধ করবে দর্শকদের।

 পরিচালকের কাজ

পরিচালকের কাজ

এই ওয়েব সিরিজের পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের কাজ নিয়ে সত্যিই কিছু বলার নেই। এক সাধারণ ছাপোষা মধ্যবিত্ত ব্যক্তির মধ্যে যে গোয়েন্দা এজেন্ট থাকতে পারে তা এই দ্বিতীয় পর্ব না দেখলে বোঝা যাবে না। পরিচালক প্রত্যেকটি পরতে পরতে রোম্যাঞ্চকর ও রহস্য রেখেছে। প্রত্যেকটি চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কৃতিত্ব অবশ্যই পরিচালককে দিতে হয়। দর্শকরা যাতে কোনওভাবে চেযার ছেড়ে উঠে আসতে পারেন তার সব ধরনের উপাদান এই ওয়েব সিরিজে মজুত রেখেছে পরিচালক দ্বয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+