'ঠাকরে' রিভিউ: বাল ঠাকরের জীবনে রাজনীতি না ক্ষমতা কার গুরুত্ব বেশি জানান দিল ছবি
এক দোর্দণ্ডপ্রতাপ নেতা , যাঁর ওপর লেগে রয়েছে আঞ্চলিকতাবাদ তথা উগ্র জাতীয়তাবাদের তকমা, আর বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে রাজনীতির অলিন্দে তাঁর চরম প্রাসঙ্গিকতা।
এক দোর্দণ্ডপ্রতাপ নেতা , যাঁর ওপর লেগে রয়েছে আঞ্চলিকতাবাদ তথা উগ্র জাতীয়তাবাদের তকমা, আর বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে রাজনীতির অলিন্দে তাঁর চরম প্রাসঙ্গিকতা। মারাঠি রাজনীতিতে এমনই এক ব্যক্তিত্ব বাল সাহেব ঠাকরে। আর তাঁর বায়োপিক 'ঠাকরে'তে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন নওয়জউদ্দিন সিদ্দিকি। 'মান্টো'র পর আরও এক মাস্টারস্ট্রোক নওয়াজের।

চিত্রনাট্য
তিনি মজার ছলে বলছেন, 'দাঁতের ডাক্তারই এমন একজন যিনি আমাকে চুপ করিয়ে রাখতে পারেন। ' প্রভাবশালী এক নেতা, যাঁর নামে গোটা মহারাষ্ট্র কেন, দেশর বহু জায়গায়ই কাঁপত! সেই বাল সাহেব ঠাকরে (নওয়াজউদ্দিন সিদ্দিকি)র রাজনীতি প্রবেশের পরের ছবিটি গোটা দেশ জানে। কিন্তু তার আগের ঘটনা অনেকেরই অজানা। কেন , কোন ঘটনার জেরে তাঁর রাজনীতিতে প্রবেশ? উত্তর দিচ্ছে 'ঠাকরে'। শুধু রাজনীতিতে প্রবেশই নয়, এক আঞ্চলিক নেতা হয়েও তিনি জানতেন দিল্লিকে কীভাবে সরগরম রাখা যায়। একাধিক রাজনৈতিক, সামাজিক অভিযোগ তাঁর বিরুদ্ধে, তবুও বজ্র কঠিন পণ নিয়ে তাঁর এগিয়ে চলা। এমনই এক ব্যক্তিত্বই ছবির চিত্রনাট্যের মূল রসদ।

অভিনয়
যে পাত্রে জল রাখা যায়, জল সেই পাত্রেরকই আকার নেয়। বলিউডে কার্যত 'জল'এর মত হয়ে গিয়েছে নওয়াজের অভিনয়, ছবির চিত্রনাট্যের আকারে তিনি যেমন মিশে ছেতে পারেন, তেমনই তাঁর অভিনয়ের স্বচ্ছতা দর্শকের মনে ছাপ ফেলে যায়। একই ফর্মুলায় তিনি 'ঠাকরে'তেও মন মজিয়েছেন। স্ক্রিনটাইমের নিরিখে অমৃতা রাও পিছিয়ে থাকলেও, নওয়াজের পাশে অত্যন্ত ম্লান ছিলেন তিনি।

পরিচালনা
ছবি যখন বাল ঠাকরের জীবনকে কেন্দ্র করে, তখন একাধিক বিতর্কিত বিষয় যে উঠে আসবে তা বলাই বাহুল্য। অভিজিত পানসে পরিচালিত এই ছবি বাবরি মসজিদ থেকে দাঙ্গা , মাহারাষ্ট্রের জাতিবিদ্বেষ সমস্ত কিছুকে তুলে ধরেছে। তবে বেশ কিছু ক্ষেত্রে ঘটনার পরম্পরা একটু ক্লিশে হয়ে গিয়েছে ছবিতে।

কার্টুনিস্ট থেকে রাজনীতিবিদ!
এক সামান্য কার্টুনিস্ট থেকে রাজনীতির আলিন্দের অন্যতম ক্ষমতাশালী নেতা বাল ঠাকরে সহজ কথা সোজা ভাবে বলতেই ভালোবাসতেন। নওয়াজের সাবলীল অভিনয় যেন সেই চারিত্রিক বৈশিষ্টকে প্রতিটি মুবর্তে শৈল্পিক জ্ঞানে ফুটিয়ে তুলেছেন। পরিচালক সুজিত সরকার ছবিটি দেখে মন্তব্য করেন ,'এই ছবি শিল্পীর রাজনীতিবিদ হয়ে ওঠার কাহিনি', তাঁর বক্তব্যকে যথার্থ শিল্পসত্ত্বা দিয়ে প্রমাণ করেছেন একা নওয়াজ!












Click it and Unblock the Notifications