প্রেম অটুট হলে কোনও কিছুই অসম্ভব নয়! আর কোন বার্তা দিল অনুষ্কা-বরুণের 'সুই ধাগা'
পেশাগত জীবনের সমস্যা ঐআর অসম্মান দুটি ভিন্ন দিক। নিত্যদিন অপদস্ত হওয়ার জীবন থেকে মুক্তির উপায় অনেকেই খোঁজেন, যেমন খুঁজে ছিল মৌজি আর তাঁর স্ত্রী মমতা।
পেশাগত জীবনের সমস্যা ঐআর অসম্মান দুটি ভিন্ন দিক। নিত্যদিন অপদস্ত হওয়ার জীবন থেকে মুক্তির উপায় অনেকেই খোঁজেন, যেমন খুঁজে ছিল মৌজি আর তাঁর স্ত্রী মমতা। এই দুই চরিত্রের জীবনের লড়াই নিয়ে এক অসামান্য় বার্তা দিয়েছে পরিচালক শরত কাটারিয়ার 'সুই ধাগা'।

প্রেক্ষাপট
গল্পের দুই মূল চরিত্র মৌজি (বরুণ ধওয়ন), ও তাঁর স্ত্রী মমতা (অনুষ্কা শর্মা)। মধ্যবিত্ত মৌজি আর মমতার জীবন জীবিকা চিকে রয়েছে মৌজির চাকরির ওপর। আর চাকরি বাঁচাতে বস-এর কাছ থেকে নিত্যদিন অপদস্ত হয়েও লড়াই চালিয়ে যেতে হয় মৌজিকে। স্বামীর এই রোজের অপদস্ত হওয়ার জীবন একেবারেই মেনে নিতে পারে না মমতা। শেষমেশ এক নতুন রাস্তায় হাঁটবার জন্য মৌজিকে পরামর্শ দেয় মমতা। ঝুঁকিপূর্ণ সেই রাস্তায় হেঁটে আদৌ কী সুখের ঠিকানা খুঁজে পায় মৌজি-মমতা? উত্তরটা দর্শকের কাছেই রেখে দিয়েছেন পরিচালক।

অভিনয়
'অক্টোবর'-এর বরুণ ধওয়ান যেন আবারও ধরা দিলেন 'সই ধাগা' ছবিতে। অসামান্য দক্ষতায় তিনি গোটা ছবিতে নজর কেড়েছেন। অন্যদিকে, ছবি জুড়ে সুযোগের সদ্ব্য়বহার করেছেন অনুষ্কাও। তাঁর অভিনয়ের সাবলীল ভাবভঙ্গি রীতিমত নডর কেড়েছে ছবিতে।

পরিচালনা
পরিচালক হিসাবে বাস্তব ভাবাধারাকে সেলুলয়েডে ফুটিয়ে ওঠার চ্যালেঞ্জ আলাদা। আর সেই চ্যালেঞ্জকে পাথেয় করেই এগিয়েছেন পরিচালক শরত কাটারিয়া। সংলাপে যেভাবে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা দেওয়া হয়েছে , তা বারবার পরিচালকের মুন্সিয়ানার পরিচয় রাখে।

সবশেষে
এই ছবি সপ্তাহের শেষের ক্লান্তি দূর করার মোক্ষম ওষুধ হতেই পারে। তবে অভিনেতাদের অভিনয় দাপটের কাছে ছবির গল্প ভীষণই ম্লান হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications