'সিমরন' ছবিতে নায়ক-নায়িকা দুইই কঙ্গনা, ছবির গল্প কেমন ছিল জেনে নিন
ছবির থেকেও কঙ্গনাকে ঘিরে বিতর্কের জেরে এই ছবি আলোচনার কেন্দ্রে আসে।
এই মূহুর্তে বলিউড বেশ সরগরম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। একের পর এক বিতর্কে এই মুহুর্তে তিনি 'বি টাউন' আলোচনার শীর্ষে । যে ফিল্মের প্রমোশনে গিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্য সামনে আসে, সেই ফিল্ম 'সিমরন' আজ মুক্তি পেয়েছে। ছবির থেকেও কঙ্গনাকে ঘিরে বিতর্কের জেরে এই ছবি আলোচনার কেন্দ্রে আপাতত।

ছবির গল্প
৩০ বছরের ডিভোর্সী এক ভারতীয় প্রবাসী মহিলা প্রফুল্ল প্যাটেলকে নিয়ে ছবির গল্প। ছবির মুখ্যচরিত্রে কঙ্গনা রয়েছেন। ছবিতে দেখানো হয়েছে, প্রফুল্ল তাঁর মধ্যবিত্ত পরিবারে বাবা ও মায়ের সঙ্গে থাকেন জর্জিয়াতে। কর্মসূত্রে প্রফুল্ল একজন 'হাউসকিপার'। এককথায় সাজানো গোছানো প্রফুল্লের জীবন হঠাৎই মোড় নেয় নতুন দিকে , একটা ঘটনাকে কেন্দ্র করে।

অভিনয়
এই ছবিতে নায়ক বলাই হোক বা নায়িকা একাই লড়ে গিয়েছেন কঙ্গনা । অবশ্য কঙ্গনা অভিনীত ছবিতে কঙ্গনার কাছ থেকে এটাই আশাতীত। গোটা ছবি জুড়ে সমস্ত বিভাগেই নিজের একশো শতাংশ উজার করে দিয়েছেন তিনি।

পরিচালনা
'খানা খজানা' দিয়ে শুরু তাঁর পরিচালনার জীবন। পরিচালক হিসাবে এপর্যন্ত সমান্তরাল ছবিতে বেশ মর্যাদা অর্জন করেছেন হনসল মেহতা। 'শাহিদ' ছবির জন্য ইতিমধ্যেই তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। এছবিতেও তিনি তাঁর বুদ্ধিদীপ্ত পরিচালনাকে তুলে ধরেছেন।

সঙ্গীত
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শচিন-জিগর। কিন্তু সেই অনুযায়ী ছবির সঙ্গীত সেভাবে হিট হয়নি।

শেষকথা
সবশেষে বলা যায়, হালকা-ফুরফুরে মেজাজে উইকেন্ডে কোনও দেখার পিরকল্পনা থাকে 'সিমরন' দেখতে যেতেই পারেন। ছবিতে কঙ্গনা ছাড়াও বড় USP হল ছবির গল্প।












Click it and Unblock the Notifications