(মুভি রিভিউ) অমিতাভ-মনোজের অভিনয় দিয়েও দর্শক টানতে ব্যর্থ 'সরকার ৩'
একসময়, 'সত্যা','জঙ্গল', 'মস্ত' এর মতো জনপ্রিয় ছবির পরিচালকের রামগোপাল ভর্মা ফের একবার হতাশ করলেন 'সরকার ৩' ছবিতে।
শেষ কবে তাঁর হিট ছবি বাজারে এসেছে তা মনে করাটা কঠিন হয়ে যাবে দর্শকদের কাছে। তবে একসময় , 'সত্যা','জঙ্গল', 'মস্ত' এর মতো জনপ্রিয় ছবির পরিচালকের রামগোপাল ভর্মা ফের একবার হতাশ করলেন 'সরকার ৩' ছবিতে। বিগ বি এর মতো 'তারকা ফ্যাক্টর' থাকলেও ছবি জুড়ে দুর্বল চিত্রনাট্য অনেকটাই পিছিয়ে দিয়েছে এই ছবিকে। 'সরকার' ছবির সিরিজের গত ২ টি মধ্যে ১ মাত্র ছবি জনপ্রিয় হলেও, তা সেভাবে আর্থিকভাবে ছাপ ফেলতে পারেনি দর্শক মনে। তবে 'সরকার ৩' এ অমিতাভ বচ্চন থাকলেও , দর্শক টানতে এছবিও পিছিয়ে পড়েছে।

পটভূমি
ছবিতে দেখানো হয়েছে ,মুম্বইয়ের দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা সুভাষ নাগড়ের দুই ছেলে বিষ্ণু(কে কে মেনন) ও শঙ্করের(অভিষেক বচ্চন) মৃত্যুর পর, কিছুটা মানসিকভাবে কাহিল হয়ে যান বাবা সুভাষ। তবে বৃদ্ধবয়সেও নিজের তেজ একইভাবে ধরে রাখতে তিনি চেষ্টা করে যাচ্ছেন সমানভাবে।

গল্প
মুম্বইয়ের প্রেক্ষাপটে ছবিতে আসে, সুভাষ নাগড়ের নাতি শিবাজী নাগড়ে(অমিত সাধ)। এখান থেকেই কাহিনী নতুন দিকে মোড় নেয়। দাদু সুভাষকে যতটা না পছন্দ করে নাতি, ঠিক ততটাই কয়েকটি বিষয়ের জন্য ঘেন্যাও করে সে। এই নিয়ে নিজের মতো করে জাল বোনে কাহিনী।
এদিকে , ছবিতে সুভাষ নাগড়ের স্ত্রী পুষ্পা, অসুস্থতা নিয়ে শয্যাশায়ী। তাঁকে প্রতিরক্ষা করার দায়িত্বও সুভাষের কাঁধে। এদিকে পারিবারিক ক্ষমতার লড়াইয়ে দাদু ও নাতির মধ্যে ঢুকে পড়েন পরিবারের বাইরের কিছু লোক। যার মধ্যে একজন হলেন ক্ষমতালোভী গোবিন্দ দেশপাণ্ডে(মনোজ বাজপেয়ী), অন্যজন মাইকেল ভল্ল্যা (জ্যাকি স্রফ) যিনি একজন ব্যবসায়ী।

পরিচালনা
রামগোপাল ভর্মার পরিচালনায় এযাবৎকালে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তারপেরও অমিতাভ বচ্চনকে নিয়ে ছবি হওয়ায়, ছবি ঘিরে আশা ছিল অনেকটাই। বিখ্য়াত ছবি 'গডফাদার' থেকে অনুপ্রাণিত হয়ে ছবিতে সুভাষ নাগড়ে অর্থাৎ অমিতাভ বচ্চনের চরিত্রটি তৈরি করা হয়। আবার অনেকেই মনে করেন যে মহারাষ্ট্রের একসময়ের দাপুটে রাজনীতিবিদ বালাসাহেব ঠাকরেরে জীবনের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে দর্শকের কৌতূহল টানার মতো সমস্ত মশলা থাকলেও ছবি ঘিরে দর্শককে থিয়েটার মুখী করা যায়নি। আর তার সবচেয়ে বড় কারণ দুর্বল পরিচালনা।

অভিনয়
মনোজ বাজপেয়ী ও অমিতাভ বচ্চনের সঙ্গে ফের একবার জুটি বেঁধে এছবিতে নেমেছিলেন রামগোপাল। ছবি জুড়ে মনোজ বাজপেয়ী ও অমিতাভ দুজনেই সমা মাত্রায় নিজের সেরা টা তুলে ধরলেও, তাতে শেষ রক্ষা হয়নি ছবির। এর আগে 'সত্যা', 'শূল' এর মধ্যে একাধিক রামগোপল ভর্মার ছবিতে মনোজ বাজপেয়ীর অবিনয় প্রশংসিত হয়ছে। তবে এ বছবিতে দুর্ববল চিত্রনাট্যের জন্য , সেভাবে মনোজকে ব্যবহার করেননি পরিচালক। অন্যদিকে , ছবিতে বিগ বি অমিতাভ বচ্চন একটি বড় দিক। বলিউডের 'অ্যাংরি ইয়ং ম্য়ান' এর বয়সকালেও তাঁর 'অ্যাংরি' ইমেজকে ব্যবহার করতে গিয়ে ছ়ডিয়ে ছিটিয়ে একসার করলেন পরিচালক রাম গোপাল ভর্মা। সব মিলিয়ে অভিনেতাদের তুখোর অভিনয়ও বাঁচাতে পারেনি 'সরকার ৩' কে।

সবশেষে
'সরকার ২ ' যেভাবে হতাশ কেরছিল দর্শককে। তেমনভাবেই 'সরকার ৩' ও হতাশ করেছে। সব মিলিয়ে পরিচালনা ও চিত্রনাট্যকে ছবি ধরাশায়ী হওয়ার জন্য প্রধানত দায়ি করা যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications