Sam Bahadur First Review Out: নিজের সেরাটা দিয়েছেন ভিকি কৌশল, প্রথম রিভিউতেই প্রশংসার বন্যা
Sam Bahadur First Review Out: অ্যানিম্যালের টক্করে শ্যাম বাহাদুর। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দুই মেগা বাজেটের সিনেমার টক্কর বক্স অফিসে। অ্যানিম্যাল নিয়ে শোরগোল তো অনেকদিন ধরেই চলছে। এবার ভিকি কৌশলের শ্যাম বাহাদুর নিয়ে রিভিউ প্রকাশ্যে এলো।
প্রথম রিভিউতেই ভিকির অভিনয়ের প্রশংসার বন্যা বইছে। দর্শকরা বলতে শুরু করেছেন সেরা অভিনয় করছেন তিনি। শ্যাম মানেক শকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ভারতীয় সেনার সবচেয়ে দক্ষ সেনা অফিসার শ্যাম মানেক শ। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল।

এই চরিত্রে তার নির্বাচন যে সঠিক ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন শ্যাম মানেক শ। ভিকির ভাই সিনেমাটি দেখার পর দাদার অভিনয়ের প্রশংসা করেছেন। মেঘনা গুলজার এমন একটি সুন্দর সিনেমা তৈরি করেছেন বলে তাঁকে ধন্যবাদ জানিেয়ছেন ভিকি কৌশলের ভাই।
আড়াই ঘণ্টার সিনেমাটিতে বিনোদনেরক সব উপকরণ সমানভাবে রয়েছে বলে জানিয়েছেন তিনি। এক কথায় যাঁরা এতোদিন অ্যানিম্যালের তুলনায় শ্যাম বাহাদুরকে আগে থেকেই কম পয়েন্ট দিয়ে রেখেছিলেন তাঁদের বলতে হয় ছবিটি দেখে আসার কথা। কারণ একদিকে অ্যানিম্যাল নিয়ে যখন তোরজোর চলছে তখন ভিকি কৌশলও কিন্তু কম টক্কর দেবে না বক্স অফিসে।
যদিও অ্যানিম্যালের অ্যাডভান্স বুকিং অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ওপেনিং ডে-তেই ৪০ কোটির টার্গেট নিেয় এগোচ্ছে অ্যানিম্যাল। সেই জায়গায় মাত্র ৪০,০০০ টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে। ওপেিনং ডেতে দেড় কোটির বেশি আয় হবে বলে মনে হচ্ছে না।












Click it and Unblock the Notifications