Rocky Aur Rani Kii Prem Kahaani: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই নতুন ছবি রিলিজ, অলিয়াকে ছাপিয়ে গেলেন রণবীর
বিয়ে ভাঙছে। গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল ছবি মুক্তির আগে থেকেই। আলিয়া-রণবীরের সম্পর্কের চিড় ধরেছে এমন গুঞ্জনের পুরোটাই যে মিথ্যে নয় তা নীতু কাপুরের ইনস্টা টুইটেই প্রকাশ্যে এসেছিল। সেই টানা পোড়েনের মাঝেই আবার মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ছবি রকি অর রানি কি প্রেম কাহানি
প্রথম দিনে সিনেমা হলের দরজা খুলতেই ভিড় উপচে পড়ছে। প্রথম দিনেই বলা যায় সুপারহিট ছবিটি। তবে আলিয়ার থেকেই রণবীর সিংয়ের অভিনয় বেশি মুগ্ধ করেছে দর্শকদের। পুরোটাই কলকাতা আর বাঙালি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। খেলা হবে স্লোগান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ডায়লগ একাধিক বিতর্ক তৈরি করেছিল ছবিটির মুক্তির আগে থেকেই।

ট্রেলার প্রকাশের প্রথম দিনেই আলিয়ার মুখে খেলা হবে স্লোগান চমকে দিয়েছিল নেিটজেনদের। এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছিল সেটি। যদিও শেষ পর্যন্ত সেটা বাদ দিয়ে দেওয়া হয় মূল ছবি থেকে। তবে সম্পর্ক ভাঙার টানাপোড়েন একটুও প্রভাব ফেলেনি আলিয়ার অভিনয়ে। উল্টে আরও পোক্ত এবং পরিশীলিত অভিনেত্রী হয়ে উঠেছেন অলিয়া। আর রণবীরের তো কথাই নেই। বরাবরই রণভীর সিং নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়ে নিয়েছেন।

দুই দক্ষ অভিনেতা আবার জুটি বাঁধায় বেশ উৎসাহী ছিলেন দর্শকরা। তাঁদের কাউকেই নিরাশ করেননি রণবীর-আলিয়া। নিজেদের নিজের ভূমিকায় দক্ষ অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এই নিয়ে বলিউডও সরকগরম। কাজল থেকে শুরু গৌরী খান, জাহ্নবী কাপুর সকলেই প্রশংসা করেছেন।












Click it and Unblock the Notifications