Jailer Review: প্রথম দিনেই ব্লক ব্লাস্টার হিট, রজনী জ্বরে কাঁপছে দক্ষিণভারত
৬০ পেরিয়েও বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন রজনীকান্ত। তাঁর নতুন ছবি জেলর নিয়ে হইহই কাণ্ড হচ্ছে দক্ষিণভারতে। এক কথায় রজনীজ্বরে কাঁপছে গোটা দক্ষিণ ভারত। মুক্তির প্রথম দিনেই ব্লকব্লাস্টার হিট। সোশ্যাল মিডিয়া জুরে কেবল রজনীকান্তের প্রশংসা চলছে।
মুক্তির আগেই অর্ধেক হিট করে গিয়েছিল রজনীকান্তেরক জেলর। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে সিনেমাহল গুলি সাজিয়ে তোলা হচ্ছিল রজনীকান্তের বড় বড় কাটআউট দিয়ে। বৃহস্পতিবার সকাল থেকে যাকে বলে হুলুস্থূল কাণ্ড। তামিলনাড়ুর ৯০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে জেলর।

সকালে রজনীকান্তের কাট আউটে মালা দিয়ে নারকেল ফাটিয়ে পুজো করেন ভক্তরা। সিনেমা হল থেকে বেরোনোর আগেই উল্লাসে নাচ শুরু করে দিচ্ছেন রজনী অনুরাগীরা। পরিচালর নেলসন দিলীপকুমারের সঙ্গে প্রথম কাজ করলেন রজনীকান্ত। ছবিতে মোহনলাল, শিবাজী রাজকুমারও রয়েছে। আর উপরি পাওনা তমন্না ভাটিয়ারপ আইটেম নাম্মার। অভিনেকতা ধনুষ সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে রজনীকান্তের সিনেমা দেখেছেন।

অগ্রিম বুকিংয়েই ১৩ কোটি টাকা তুলে নিয়েছে ছবিটি। জেলরে রজনীকান্তকে এক পুলিশ অফিসারের বাবার ভূমিকায় দেখা গিয়েছে। জেলরে বলিউড তারকা জ্যাকি স্রফও রয়েছেন। পুরোটাই অ্যাকশন মুভি। রজনীকান্তের অ্যাকশন মুভি দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন অনুরাগীরা। অনেকদিন পর আবার বড় পর্দায় রজনীকান্তকে দেখে আপ্লুত ভক্তরা।












Click it and Unblock the Notifications