'রইস' রিভিউ' : বহুদিন পর ফের স্বমহিমায় শাহরুখ, কিন্তু তবু চিত্রনাট্য বড়ই ক্লিশে
চোখে মুখে চেহারার ছাপ স্পষ্ট হচ্ছে। ছবি ব্যবসা করলেও নিজের পারফরম্যান্স দিয়ে সমালোকদের মুখ বন্ধ করতে পারছিলেন না বলিউডের কিং শাহরুখ খান। কোথায় যেন একটা কমতি থেকেই যাচ্ছিল।
সিনেমা - রইস
পরিচালক - রাহুল ঢোলাকিয়া
অভিনয় - শাহরুখ খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, মাহিরা খান, অতুল কুলকার্নি
চোখে মুখে চেহারার ছাপ স্পষ্ট হচ্ছে। ছবি ব্যবসা করলেও নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে পারছিলেন না বলিউডের কিং শাহরুখ খান। কোথায় যেন একটা কমতি থেকেই যাচ্ছিল। ফ্যান ছবির পিছনে অত পরিশ্রম করার পরও যেন ক্রমশ আবছা হয়ে যাচ্ছিল বাদশার ক্যারিশমা। কিন্তু ঠিক সময়ে সঠিক চালেই বাজিমাত যে হয় তা 'বাজিগর'-এর চেয়ে আর কেই বা ভাল জানবে বলুন![রইস-কাবিল লড়াই নিয়ে ধুন্ধুমার, লাগল রাজনীতির ছোঁয়াও]
আর সেই সঠিক চালটাই হল 'রইস', নেগেটিভ মোড়কে ঢাকা নায়ক। মানে থিমটা সেই একই একজন ডন যে ভাল করার উদ্দেশ্য নিয়ে যাবতীয় খারাপ কাজ করে, তবে, মেয়েদের অসম্মান করে না। সেই সত্তরের দশকে যেমনটা হত আর কি। কিন্তু বহুদিন পর ফের স্বমহিমায় শাহরুখ। অ্যাংরি লুক, পাঠান সুট, চোখের সুরমা, চালে ঢালে এ একেবারে মডিফায়েড শাহরুখ খান। সিনেমাহলে হাততালি আর সিটির আওয়াতে বসা দায়। কে বলবে শহরের নামি মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখছি।[ফের শাহরুখ খানকে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র]
{photo-feature}












Click it and Unblock the Notifications