দর্শকের মন কি প্রজাপতি হয়ে ছুঁতে পারল 'পিউপা'

প্রচারের আলোয় সেভাবে আসেনি ইন্দ্রাশিস আচার্যের 'পিউপা'। কিন্তু ছবি ঘিরে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে বিতর্ক একটা সময় দানা বেঁধেছিল। কিন্তু এরপর ডানা মেলার স্বপ্ন দেখেছে পিউপা।

Rating:
3.0/5

প্রচারের আলোয় সেভাবে আসেনি ইন্দ্রাশিস আচার্যের 'পিউপা'। কিন্তু ছবি ঘিরে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে বিতর্ক একটা সময় দানা বেঁধেছিল। কিন্তু এরপর ডানা মেলার স্বপ্ন দেখেছে পিউপা। চেনা সমস্যা আর তার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইন্দ্রাশিসের 'পিউপা'- গল্পের বুনোট বেঁধেছে।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

মায়ের মৃত্যুর খবর পেয়ে মার্কিন মুলুক থেকে কলকাতায় এসে পড়েন শুভ্র (রাহুল)। বাবার অসুস্থতা তাঁকে আরও আটকে দেয় শহরে। এদিকে, তাঁর পেশাগতজীবনেও দোলাচলের অন্ত ছিল না। শুভ্রর প্রেমিকা (পিয়ালী মুন্সি) যেতে চান আমেরিকায়, থাকতে চান শুভ্র সঙ্গে, কিন্তু সেখানেও রয়েছে অজস্র বাঁধা। এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন রাহুলের জ্যোঠু (কমলেশ্বর মুখোপাধ্যায়)। যিনি যাবতীয় সমস্যা পার করে রাহুলকে জীবনবোধ নিয়ে উদ্বুদ্ধ করতে চান। ছবিতে এক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে মউ (সুদীপ্তা)-এর চরিত্রের হাত ধরে।

অভিনয়

অভিনয়

ছবিতে নজর কেড়েছেন পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। এছাড়াও অনবদ্য অভিনয়ে 'পিউপা'য় মন ভরিয়েছেন সুদীপ্তা। রাহুলকে চেনা ছন্দেরই ধরেছে 'পিউপা'-র চিত্রনাট্য ও শুভ্রর চরিত্র। অন্যদিকে পিয়ালী মুন্সিও এই ছবির প্রাপ্তি।

পরিচালনা

পরিচালনা

রঙিন প্রজাপতি হওয়ার স্বপ্নের আশায় 'পিউপা' নিজে মেখেছে সাদাকালো রঙ। ইন্দ্রাশিসের পিউপা য়েন ঠিক প্রজাপতির হওয়ার আগের মুহূর্তকে সবিস্তারে বর্ণনা করেছে। ছবির বুনোট, সেভাবেই নিজেকে তুলে ধরেছে।

সবশেষে

সবশেষে

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করে এসে শহর কলকাতায় 'পিউপা' সেভাবেই দর্সকদের কাছে টানতে পারে কী না , সেটাই দেখবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+