প্রতীক্ষার অবসান! মুক্তি পেল পাঠান, অ্যাকশন, থ্রিলার মুভি সম্পর্কে কী বললেন নেটিজেনরা
২৫ জানুয়ারি মুক্তি পেল ‘পাঠান’ সিনেমাটি। অসাধারণ অভিনয় দিয়ে সকলের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, শাহরুখ খান।
দীর্ঘ প্রতীক্ষার অবসান! শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান’ আজ মুক্তি পেল। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। বুধবার সকাল হতেই হলমুখী শাহরুখ, দীপিকার ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে পর্যন্তও নানান বিতর্কের মধ্যে দিয়ে চলছিল। কিং খান নিয়ে অনেক জায়গায় বিক্ষোভও হতে দেখা গিয়েছিল। কিন্তু নানান বিতর্কের মধ্যেও মুখে হাসি ফুটল শাহরুখ খানের ভক্তদের।

সিনেমাটি কে পরিচালনা করেছেন
চার বছর পর ফের বড় পর্দায় দেখা মিলেছে কিং খানের। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। অ্যাকশনে ভরপুর পাঠান দেখার জন্য আগ্রহী সিনেমা প্রেমীরা। সিনেমাটি অ্যাকশন ছাড়াও থ্রিলার সিনেমাও। শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোনের অভিনয় অসাধারণ। এই সিনেমায় জন আব্রাহামকে খল নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

অ্যাকশন- থ্রিলার মুভি
এক সিনেমা সমালোচকের মতে, পাঠান সিনেমাটি একটি দেশপ্রেমিক সিনেমা। একজন সৈনিক নিজের জীবনকে দেশের জন্য বলিদানও দিতে পারেন। সিনেমাটি নিয়ে একজন নেটিজেন জানিয়েছেন, এই দশকের সেরা অ্যাকশন সিনেমা পাঠান। এই সিনেমাটি দেখতে দেখেতে আপনার উঠতে ইচ্ছা করবে না। সেরা অ্যাকশন থ্রিলার সিনেমাটি এটি। সিনেমাটি শাহরুখ খান থেকে জন আব্রাহামের অভিনয় নিয়ে বলার কিছু নেই।

কী জানালেন ব্যবহারকারী
বলিউডে ইতিহাস তৈরি করবে পাঠান সিনেমাটি। এমনটাই ধারণা সকলের। কারণ সিনেমার মিউজিক থেকে গ্রাফিক্স দুর্দান্ত। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সিনেমাটি অ্যাকশন, আবেগ, দেশপ্রেম, ভালোবাসার সিনেমা। কলাকুশলীদের সম্পর্কে বলতে গিয়ে তারা বলেছেন, এই সিনেমায় শাহরুখ খান নির্দোষ। তবে জন আব্রাহামের কঠোর, নৃশংসতা দেখে অবাক হয়েছেন অনেকেই। দীপিকা পাড়ুকোনের সুন্দর অভিনয় মুগ্ধ করেছে সকলকে।

কারা কারা অভিনয় করেছেন
পাঠান সিনেমার প্রতিটি গানই অসাধারণ। মিউজিক থেকে গ্রাফিক্সের কাজ অসধারণ তা বলার অপেক্ষা রাখে না। যশ রাজ ফিল্মসের হাত ধরেই আসছে 'পাঠান' সিনেমাটি। এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম-সহ অন্যন্যারা। এই সিনেমায় জনকে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাঠানে কিংখানের চেহারা থেকে দারুণ লুক দেখে মুগ্ধ ভক্তরা। বড় চুলে, জিম করা ফিগারে গ্ল্যামার যেন ফেটে বেরোচ্ছে অভিনেতার। এই সিনেমায় কিন্তু ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা সলমন খানকে। সিনেমাটিকে ৫ এর মধ্যে ২.৫ দেওয়া যায়।

মুক্তির আগেই বিক্রি টিকিট!
সিনেমাটি মুক্তির আগেই কিন্তু দারুণ ব্যবসা করেছে। ৫ লক্ষ টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করবে, তা বলার অপেক্ষা রাখে না। সিনেমাটি মুক্তির আগেই কিন্তু হাউসফুল, আগামীকাল ২৬ জানুয়ারি, ছুটির দিনে। সেই দিনের টিকিটও কিন্তু ইতিমধ্যে বিক্তি হয়ে গিয়েছে। আজ থেকে সিনেমা হলগুলিতে উপচে পড়ছে ভিড়। সেই সঙ্গে কিং খানকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন ভক্তরা।

কোন কোন ভাষায় মুক্তি পেল সিনেমাটি
যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেতে চলেছে পাঠান সিনেমাটি। সিনেমাটি বুধবার তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। বক্স অফিসে সিনেমাটি দারুণ সাফল্য অর্জন করবে বলে আশা করা যায়।

কত টাকা নিয়েছেন কিংখান
সূত্র মারফত জানা গিয়েছে, ছবিটি একটি বিগ বাজেটের ছবি। সিনেমাটি তৈরি করতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। জানা গিয়েছে, এই পাঠান সিনেমার জন্য শাহরুখ খান ৩৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সিনেমা বিশেষজ্ঞদের, পাঠান সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সিনেমাটি সাফল্য অর্জন করতে পারবে। প্রথম দিনেই ছবিটি ৩৬ কোটি টাকা আয় করতে পারবে বলে আশা করা যেতে পারে।












Click it and Unblock the Notifications