'গ্যাংস অফ ওয়াশিপুর'-এর পর 'মুক্কাবাজ', ফিল্মি কেরিয়ারে 'জাত' চেনালেন পরিচালক অনুরাগ কশ্যপ

'নো স্মোকিং 'থেকে 'গ্যাংস অফ ওয়াশিপুর' থেকে 'রমন রাঘব'। পরিচালক অনুরাগ কশ্যপ মানেই স্বাদ বদলের ঘরানা। ছবির চিরাচরিত ভাবনা থেকে বেরিয়ে নতুন কিছু।

'নো স্মোকিং 'থেকে 'গ্যাংস অফ ওয়াশিপুর' থেকে 'রমন রাঘব'। পরিচালক অনুরাগ কশ্যপ মানেই স্বাদ বদলের ঘরানা। ছবির চিরাচরিত ভাবনা থেকে বেরিয়ে নতুন কিছু। শুধু পরিচালক হিসাবে নয়, প্রযোজক হিসাবেও 'উড়তা পঞ্জাব' -র মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন অনুরাগদ কশ্যপ। আর এবার পরিচালক , প্রযোজক দুই অবতারেই অনুরাগ। ছবির নাম 'মুক্কাবাজ'। এই ছবিতে যেভাব সমাজিক অবস্থাকে 'মুক্কা'(ঘুষি) তিনি মেরেছেন, তাতে আবারও তিনি চিনিয়ে দিয়েছেন তাঁর পরিচালনার জাত।

কাহিনি বিন্যাস

কাহিনি বিন্যাস

এই ছবির গোটাটাই আবর্তিত হয়েছে এক ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে। উত্তরপ্রদেশের বাসিন্দা শ্রাবণ কুমার সিং ভাবতেন ভালো বক্সার হওয়ার কথা। তাঁর যেসব বন্ধুরা স্পোর্টস কোটায় চাকরি পাওয়ার কথা বলত, তাঁদের টিক্কিরিও কাটেন তিনি। এরপরই এক কোচের সঙ্গে (জিমি শেরগিল) ঝামেলা শুরু হয়ে যায় শ্রাবণের। জানা য়ায়, রাজনৈতিকভাবে প্রভাবশালী এই কোচের ভাগ্নিকে আবার পছন্দ করেন শ্রাবণ। সব মিলিয়ে আর্থ-সামাজিক প্রেক্ষাপটে, একদিকে খেলার প্রতি প্রেম অন্যদিকে বাস্তববোধের টানাপোড়েনের মধ্যে ফেঁসে যান শ্রাবণ। তারপর কী হয়, জানতে দেখতে হবে এই ছবি।

পরিচালনা

পরিচালনা

এই ছবিতে কোনও অভিনেতার পারফরম্যান্সের থেকে সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে পরিচালক অনুরাগ কাশ্যপের পারফরম্যান্স। বলা যায়, তিনিই এই ছবির তারকা। আমলাতন্ত্র, জাত, আঞ্চলিক রাজনীতিকে নিয়ে যেভাবে তিনি গোটা গল্পে রীতিমত 'খেলা' করেছেন, তা অসামন্য়।

অভিনয়

অভিনয়

শ্রাবণের চরিত্রে বিনীত কুমার নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছেন। এজন্য় তাঁর লুক-ই যথেষ্ট ছিল। অন্যদিকে, জিমি শেরগিলও বেশ খানিকটা মাইলেজ দিয়েছেন ছবিকে। নবাগতা জোয়া হুসেন এই ছবিতে মুক ওবধিরের ভূমিকায় ছিলেন। কোনও সংলাপ বলার সেভাবে সুযোগ না থেকলেও, যতটা পেরেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি।

সঙ্গীত

সঙ্গীত

এই ছবির গান সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে না পরালেও 'প্যাঁয়তরা' ও 'বহুত দুখা মন' গানটি পরিচিত পেয়েছে।

সবশেষে

সবশেষে

মনে করে একবার দেখুন তো অনুরাগ কাশ্যপ পরিচালিত কোন ছবি শেষবার আপনার চরম ভালো লেগেছে ? সেই ছবিকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রাখছে 'মুক্কাবাজ'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+