কেমন হল 'টম্ব রাইডার'! অ্যাঞ্জেলিনাকে কি টক্কর দিতে পারলেন অ্যালিসিয়া
যখন আপনার প্রিয় ভিডিও গেমের পছন্দের চরিত্রটি কোনও অস্কার বিজয়ী অভিনেত্রী অভিনয় করেন, তখন অবস্যই নজর থাকে সেই অভিনেত্রীর উপর।
যখন আপনার প্রিয় ভিডিও গেমের পছন্দের চরিত্রটি কোনও অস্কার বিজয়ী অভিনেত্রী অভিনয় করেন, তখন অবস্যই নজর থাকে সেই অভিনেত্রীর উপর। অ্যাঞ্জেলিনা জল অভিনীত 'লারা ক্রফ্ট: টম্ব রাইডার' অনেকটা সেই ঘটনার উদাহরণ। সেছবিতে ইউএসপি ছিলেন অ্যাঞ্জেলিনা নিজে। এবার 'টম্ব রাইডার ' ছবির গল্পে মূল চরিত্রে অ্যাঞ্জেলিনা নয় অভিনয় করেছেন অ্য়ালিসিয়া ভিকান্দর। নামী অভিনেত্রী ছাড়া এই ছবি কী আদৌ আকর্ষণীয় ছিল? কেমন ছিল অ্যালিসিয়ার অভিনয় দেখে নেওয়া যাক।

গল্প
বাবা রিচার্ডকে হারিয়ে আরও বেশি বেপরওয়া হয়ে ওঠেন লারা ক্রফ্ট(অ্যালিসিয়া)। এরপর নানা ঘটনা পরম্পরায় লারাকে তাঁর বাবার বন্ধু অ্যানা জানান যে, অ্যানা যেন তাঁর বাবা রিচার্ডের এস্টেট -গবেষণার বিষয়টি দেখেন, নয়তো সব কিছুই বিক্রি হয়ে যাবে। এরপরই ঘটনা ক্রমে রিচার্ডের গবেষণা সূত্রে জন্ম ও মৃত্যুকে নিয়ন্ত্রণকারী রানি ইয়ামাতাইয়ের সন্ধান পান লারা। তারপর ঘুরে যায় তাঁর জীবন, ছুটে বেড়াত তিনি আরেক লক্ষ্য উদ্ঘাটনের জন্য়।

অভিনয়
অ্যালিসিয়া ভিকেন্দরের কাছে অ্যাঞ্জেলিনা জোলির স্টারডাম একটা বড় চ্যালেঞ্জ ছিল। যদিও অ্যালেসিয়া, অ্যাঞ্জেলিনার মতো পটিয়সী অভিনেত্রী নন, তবুও তাঁর সহজ সরল অভিনয় দর্শকদের মন মজিয়ে রাখার পক্ষে যথেষ্ট। তাঁর অভিনয় দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে অ্যালিসিয়াকে ভবিষ্যতে আরও দাপুটে অভিনেত্রী হিসাবে পেতে চলেছে হলিউড।

পরিচালনা
পরিচালক রোরের ছবি 'দ্যা ওয়েভ' ২০১৫ সালে মুখ থুবড়ে পড়ে। এবার টম্ব রাইডারকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছে। ছবি জুড়ে যেটা সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে তা হল অ্যাকশন স্টান্স। যার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রোর। তা দর্শকদের মনোগ্রাহীও করে তুলেছেন তিনি। তবে কোথা কোথাও তা অতিরঞ্জিত হয়ে পড়েছেন।

সবশেষে
রহস্য রোমাঞ্চকে এই গল্প অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। ভিডিও গেমের প্রিয় চরিত্রকে দেখতে সন্তানকে নিয়ে এক বার যেতেই পারেন প্রেক্ষাগৃহে ।












Click it and Unblock the Notifications