উইকেন্ডে কী করবেন ভাবছেন! দেখে আসুন সৌমিত্র-পরমব্রত-ঋদ্ধির 'সমান্তরাল'

ভিন্ন তিনটি প্রজন্মের মানুষের পথচলার কাহিনি 'সমান্তরাল'। রেল লাইনের মতো করে এই তিন প্রজন্মের মানুষকেই সামন্তরালভাবে এগিয়ে যেতে হয়, সব কিছু পেরিয়ে শেষমেশ 'এগোতেই' হয়!

ভিন্ন তিনটি প্রজন্মের মানুষের পথচলার কাহিনি 'সমান্তরাল'। রেল লাইনের মতো করে এই তিন প্রজন্মের মানুষকেই সামন্তরালভাবে এগিয়ে যেতে হয়, সব কিছু পেরিয়ে শেষমেশ 'এগোতেই' হয়! সমান্তরালভাবে এই এগিয়ে যাওয়ার রাস্তায় নানা ঘটনাকেই তুলে ধরা হয়েছে পরিচালক পার্থ চক্রবর্তীর ছবি 'সমান্তরাল'-এ।

ছবির গল্প

ছবির গল্প

মূলত ৩ প্রজন্মের তিনটি চরিত্রের গল্প তুলে ধরেছে সমান্তরাল। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন , এই তিনটি প্রজন্মের প্রতিনিধি। ছবিতে দেখানো হয়েছে, দাদুর ডাকে মামার বাড়ি এসে পড়ে এক কিশোর(ঋদ্ধি সেন)। মামার বাড়ির বিভিন্ন চরিত্রের বিভিন্নতার মধ্যেই সেই কিশোর নতুন করে আবিষ্কার করে তার মেজমামাকে (পরমব্রত চট্টোপাধ্যায়)। মেজমামাকে যতই নতুন করে খুঁজে বার করতে চায় সেই কিশোর ততই উঠে আসে পুরনো এক দুর্ঘটনার কথা। না! সে দুর্ঘটনার কবলে মেজমামা পড়েননি, পড়ে গিয়েছিল বাড়ির ছোট মেয়ে রুনি । কিন্তু সেই দুর্ঘটনার সঙ্গে মেজমামার অস্বাভাবিক আচরণের সম্পর্ক কী ?.সবাইকার অগোচরে ঘটেছে কোন ঘটনা? এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে 'সমান্তরাল'। যে সিনেমার পরতে পরতে রয়েছে নয়া মোচড়।

অভিনয়

অভিনয়

যে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন, সেই ছবির অভিনয়ের পর্যায় নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। সময়ের সাথে সাথে নিজের অভিনয় দক্ষতায় যে ক্রমাগত শান দিচ্ছেন পরমব্রত, তা এই ছবি না দেখলে বিশ্বাস হয় না। 'ওপেনটি বায়োস্কোপ'এর পর ঋদ্ধিকে নতুন করে দেখতে চাইলে এছবি আপনাকে দেখতেই হবে। গোটা ছবি জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে যতটা পাওয়া গিয়েছে, ততটাই পাওনা দর্শকের।

পরিচালনা

পরিচালনা

এতজন গুণী অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাজেরক পাশাপাশি একটি মন ছোঁয়া গল্পকে নিজের মতো করে তুলে ধরা নিছক সহজ কাজ নয়। তবুও জলে যেভাবে নৌকা ভাসিয়ে দিলে তা নিজের মতো করে চলে, এছবিও সেই ভাবেই চলেছে। নেপথ্য নায়ক অবশ্যই পরিচালক পার্থ চক্রবর্তী।

 সঙ্গীত

সঙ্গীত

বাংলা সিনেমায় এযাবৎকাল যে সমস্ত ছবি এসেছে, তার মধ্যে বহু ছবিতেই সঙ্গীত পরিচালনা মন মাতিয়ে দিয়েছেন পরিচালিক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এছবির ক্ষেত্রেই সেই ধারা বজায় রেখেছেন তিনি।

সবশেষে

সবশেষে

অনেকটা 'পাশের বাড়ির গল্প' এর ভাবনা চিন্তা নিয়ে তৈরি হয়েছে এছবি। তবুও চেনা চরিত্রদের মধ্যে অচেনা কাহিনিকে সুক্ষ্মভাবে তুলে ধরেছেন পরিচালক। হাসি-কান্না-সংবেদশীলতায় ঠাসা এই ছবি বাঙালির উইকেন্ড জমিয়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+