বাংলা ফিল্ম 'কখগঘ' দেখবেন ভাবছেন! জানুন কেমন হল এই ছবি
যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য বা কৌশিক গঙ্গোপাধ্যায়রা রয়েছেন, সেই ছবিকে ঘিরে তো দর্শকদের কৌতূহর থাকাই স্বাভাবিক।
যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য বা কৌশিক গঙ্গোপাধ্যায়রা রয়েছেন, সেই ছবিকে ঘিরে তো দর্শকদের কৌতূহর থাকাই স্বাভাবিক। তবে শুধু তারকা দিয়ে নয়, তারকাদের অভিনয়ের সুযোগ দেওয়াটাও একজন চলচ্চিত্র পরিচালকের কর্তব্য। তবে বাংলা ছবি 'কখগঘ'-তে এই গুণী অভিনেত্রীদের একসঙ্গে দেখা গেলেও, কোথাও যেন একটা খামতি ছিলই ।

গল্প
ভীষণভাবে নিস্প্রভ চিত্রনাট্য 'কখগঘ' ছবিটি। গল্প এগিয়েছে একটি মেসবাড়িতে ঘিরে। প্রথমে অনেকেরই মনে পড়ে যেতে পারে জনপ্রিয় সিরিয়াল 'এক নম্বর মেস বাড়ি '-র কথা। তবে সেই সিরিয়ালের আনন্দ-মজার ধারে কাছে যায়নি এই ছবি। কিছু হাস্য উপাদান এই ছবিতে থাকলেও, তা খুব একটা কার্যকর হয়নি।

পরিচালনা
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে , গল্প বলার কায়দার বেস কিছুটা খামতি দেখা গিয়েছে। যদিও ছবিতকে আরও সরেশ করার জন্য সমস্ত রকমের উপাদান পরিচালকের কাছে ছিল। ছবি ভীষণভাবেই ধীর গতিকতে এগিয়েছে। যা তারকা খচিত একটি ছবিতে একেবারেই কাম্য নয়।

অভিনয়
শুধপ পরাণ বন্দ্যোপাধ্যায় বা অপরাজিতা আঢ্য নন, এই ছবিতে সমদর্শী-সৌরভরাও সমান তালে নিজেদের সেরাটা উজার করে দিয়েছেন। কিন্তু কাজের সুযোগের পরিসর ছোট হওয়াতে কাউকেই সেভাবে মনে মতো করে পাননি দর্শকরা।

সবশেষে
সিটকম ও ননসেন্স কমেডি-র মধ্য়ে সুক্ষ্ম পার্থক্যবোধ এই ছবিতে বার বার প্রকাশ পেয়েছে। তবে এই ছবি থেকে বাঙালি দর্শকের আরও বেশি কিছু পাওনার কথা ছিল, যে পাওনার আশা কার্যত নিজেই শেষ করে দিয়েছে ছবি 'কখগঘ'।












Click it and Unblock the Notifications