Mere Pyare Prime Minister movie review:প্রধানমন্ত্রীকে ছোট্ট কান্নু কোন আবেদন করছে!

এই গল্প যতটা সমাজবোধের ততটাই আবেগের। চারপাশের পরিবেশ আমাদের প্রতিনিয়তই 'স্বাভাবে'র মতো মনে হতে থাকে।

Rating:
3.0/5
Star Cast: অতুল কুরকার্নি, অঞ্জলি পাতিল
Director: রাকেশ মেহরা

এই গল্প যতটা সমাজবোধের ততটাই আবেগের। চারপাশের পরিবেশ আমাদের প্রতিনিয়তই 'স্বাভাবে'র মতো মনে হতে থাকে। আশপাশে যখন প্রতিটি মুবূর্তে জঞ্জাল , নোংরা দেখতে হয়, বা নোংরার মধ্যেই বসবাস করতে হয়, তখন 'নোংরা' কে আর আলাদা করে 'খারাপ' জিনিস বলে মনে হয়না। গোটাটাই স্বভাবে পরিণত হয়! মুম্বইয়ের এক অচেনা বস্তির ছবিতে এই 'স্বভাব' অদ্ভুতভাবে ফুটে উঠেছে ওম প্রকাশ মেহরার 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' ছবিতে।

চিত্রনাট্য

চিত্রনাট্য

কানহা (ওম কানোজিয়া)কে নিয়ে তাঁর মা সরগম (অঞ্জলি) এর সংসার চলে। মুম্বইয়ের গান্ধীনগর কলোনিতে তাঁদের সংসার চলে যায় কোনও মতে। এলাকায় সেভাবে কোনও টয়লেট নেই। ফলে বস্তি বাসিরা সকলেই খোলা জায়গাকে শৌচের কাজে ব্যবহার করেন। আর এই নোংরা পরিস্থিতি কোথাও গিয়ে স্বভাবে পরিণত হয়ে যায় কান্নুদের। এই পরিস্থিতি পাল্টাতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে যায় কান্নু। কিন্তু শেষমেশ কি তা পারবে?

অভিনয়

অভিনয়

ফের একবার অভিনয়ের দাপটে চমকে দিলেন অতুল কুলকর্নী। 'নিউটন' ছবির পর অঞ্জলি পাতিলকে ফের একবার বলিউড নতুন করে আবিষ্কার করার সুযোগ পেল এই ছবির হাত ধরে। সাবলীল অভিনয় দক্ষতায় অঞ্জলি পাতিল চমক দিয়ে দিলেন ফের একবার । তবে ছবিতে নজিরবহিন অভিনয় করেছেন শিশুশিল্পী ওম।

পরিচালনা

পরিচালনা

চেনা ছবিগুলিকে টুকরো টুকরো করে জুড়ে একটি বার্তা প্রকাশ করার কাজ নিঃসন্দহে কঠিন। কিন্তু রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' এইভাবেই তুলে ধরেছে ছবির গল্পের নিউক্লিয়াসকে। এক কথায় এক অসামান্য বার্তা দিয়ে এই ছবি এক অন্য ভাবনায় দর্শককে ভাবতে বাধ্য করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+