রহস্যের মোড়কে সুপ্ত বার্তা ,অনীক দত্ত ফর্মুলায় মাত ' মেঘনাদবধ রহস্য'

'কাব্য' নয় , 'রহস্য' !এ ছবির ট্রেলার থেকে পোস্টার সবতেই 'রহস্য'-কে স্পষ্ট করে বুঝিয়েছেন পরিচালক অনীক দত্ত। আর এই রহস্যের মোড়কেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি বিন্যাস।

পরিচালক: অনীক দত্ত
অভিনয়: সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়

'কাব্য' নয় , 'রহস্য' !এ ছবির ট্রেলার থেকে পোস্টার সবতেই 'রহস্য'-কে স্পষ্ট করে বুঝিয়েছেন পরিচালক অনীক দত্ত। আর এই রহস্যের মোড়কেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি বিন্যাস।

মুক্তির আগে অবশ্য একাধিক বিতর্কে জড়িয়েছে এই ছবি। প্রথমে ছবির নাম নিয়ে বিতর্কে তৈরি হয়। পরে সেন্সার বোর্ড ছবির সংলাপে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দ নিয়ে আপত্তি তোলে। 'রামরাজ্য', 'বনধ' ইত্যাদি নানা শব্দ বাদ দিতে বলে সেন্সর বোর্ড। একিরকমের সেন্সর-বিতর্কে জড়িয়েছে বলিউডের 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' ছবিটিও। কাকতালীয় ভাবে এই দুই বিতর্কিত ছবিই আজ মুক্তি পেয়েছে একযোগে।

'মেঘনাদবধ রহস্য ' ছবিটির 'গল্প' যদি এর মূল আকর্ষণ হয়, তাহলে পরিচালক অনীক দত্তও এই ছবির অন্যতম ইউএসপি। 'ভূতের ভবিষ্যৎ', 'আশ্চর্য প্রদীপ'-এর মতো আকর্ষণীয় ছবি বাংলার চলচ্চিত্রপ্রেমীদের উপহার দেওয়ার পর অনীক দত্তের এই নতুন ছবিটি ঘিরে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছে দর্শকদের মধ্যে।

কাহিনি

কাহিনি

এক বৈজ্ঞানিকের আচমকা অন্তর্ধান নিয়ে এই ছবির গল্প নানা মোড় নিয়েছে। তারই মধ্যে জায়গা করে নিয়েছে বেশ কিছু রহস্য রোমাঞ্চ। বৈজ্ঞানিকের অন্তর্ধানের সঙ্গে মাইকেল মধুসূদনের 'মেঘনাদবধ কাব্য' কিভাবে সম্পর্কিত হল , তা নিয়েই বহু রহস্যের জাল বুনেছে ছবির ট্রেলারই। আর সেই রহস্য়কে পরত পরতে খুলতে গেলে এ ছবি দেখতেই হবে। কারণ ছবির গল্পের সঙ্গে সঙ্গে দর্শকও ছবির কাহিনির সঙ্গে একাত্ম হয়েছেন।

পরিচালনা

পরিচালনা

অনীক দত্তের ছবি মানেই নতুন কিছু পাওনা। সবচেয়ে বড় পাওনা হল ছবির বার্তা। প্রতিটি ছবিতেই সামাজিক প্রেক্ষাপটে গল্প সাজিয়ে সমাজবোধ নিয়ে কিছু বার্তা দিয়েছেন এই পরিচালক। কোনও ক্ষেত্রে মোড়ক ছিল কল্পনার কোথাওবা হাস্যরসের। তবে এছবি গোটাটাই রহস্যে ঢাকা। গল্প বলার ধরনের দিক থেকে চিরকালই মুন্সিয়ানা দেখিয়েছেন অনীক দত্ত। এছবিতেও তার অন্যথা হয়নি।

সঙ্গীত

সঙ্গীত

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দোবজ্যোতি মিশ্র। ছবিতে অতি নৈপুণ্য়ে ব্য়বহার করা হয়েছে রবীন্দ্র সঙ্গীত। এছবির সঙ্গীতের মূল আকর্ষণ ছবির অভিনেতাদের দিয়ে গান গাইয়েছেন পরিচালক। ছবির যে দৃশ্যে অভিনেতাদের স্বকণ্ঠের গান রয়েছে, তা অত্য়ন্ত সাবলীল ভঙ্গিমায় চিত্রায়িত হয়েছে। যা দর্শকদের জন্য় উপভোগ্য।

 অভিনয়

অভিনয়

ছবিতে সব্যসাচী চক্রবর্তী রয়েছেন মুখ্যচরিত্রে । ছবি জুড়ে একই দক্ষতায় নিজের সেরাটা তুলে ধরেছেন তিনি। ঠিক যেভাবে অনীক দত্তের 'ভূতের ভবিষ্যৎ'-এ ছোট চরিত্রে থেকেও সাবলীল অভিনয় করেছিলেন, ঠিক সেভাবেই 'মেঘনাদবধ কাব্য'-তেও একইভাবে নিজের অভিনয় শৈলি প্রকাশ করেছেন তিনি। পাশপাশি, যত দিন যাচ্ছে আবীর চট্টোপাধ্যায়কে নতুন করে আবিষ্কার করছেন তাঁর গুণমুগ্ধরা। এছবিতে আবীরের অভিনয়ের পাশপাশি গার্গী রায়চৌধুরীও নিজের সহজাত অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলেছেন।

সবশেষে

সবশেষে

দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্য় ছবিতে যাবতীয় রসদ রয়েছে। সেই মিশেলকে রহস্য়ের মলাট পরিয়ে দর্শকদের কতটা মাল্টিপ্লেক্সমুখী করতে পারেন অনীক দত্ত অ্যান্ড টিম, এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+