Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মর্দানি রিভিউ : বলিউডের 'মর্দ' পুলিশ অফিসারদেরও মাত দিতে পারে 'মর্দানি' রানি

মর্দানি রিভিউ : বলিউডের 'মর্দ' পুলিশ অফিসারদেরও মাত দিতে পারে 'মর্দানি' রানি
রানি মুখোপাধ্যায় যে অত্যন্ত প্রতিভাবান এক অভিনেত্রী তা নিয়ে সন্দেহ নেই। ব্ল্যাক হোক বা যুবা, নো ওয়ান কিল জেসিকা হোক বা সাথিয়া বিভিন্ন চরিত্রে বারবার নিজেকে প্রমাণ করেছেন রানি। এবার সেই তালিকায় মার্দানি-র নামটাও অনায়াশে ঢুকে গেল।

প্রদীপ সরকার পরিচালিত এই ছবি আলোচনায় তো ছিলই। কিন্তু বেশ কিছুদিনের বিরতির পর রানি ফিরছেন আবার কতটা আশাপূরণ করতে পারবেন তিনি তা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। কিন্তু না নিরাশ করেননি রানি। অভিনয়, তার ভাবভঙ্গিতে রানি প্রমাণ করে দিয়েছেন ছেলেদের থেকে কোনও অংশেই কম নয় মহিলারা।

এই ছবিতে, রানি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজি রাও, যে মানুষ পাচারের মামলাগুলো নিয়ে নাড়াঘাটা করেন। এই ছবির পটভূমি হলে অনেকটা এইরকম, একটি নিখোঁজ মেয়ের মামলা হাতে নেয় শিবানী। আর সেই ঘটনা থেকেই বেরিয়ে আসে মানুষ পাচার চক্র। কিছুদিনের মধ্যেই শিবানী এই মানুষ পাচার চক্রের কুখ্যাত আঁতাত গুলি খুঁজে খুঁজে বের করে। এবং চ্যালেঞ্জ নেয় যে এই চক্রের মূল পাণ্ডাকে খুঁজে বের করবে। শিবানী তাঁকে খুঁজে বার করতে পারবে কি না নাকি শক্তিশালী চক্রের চাপে পিছিয়ে যেতে হবে, কী পরিণতি হবে তারা তাই নিয়েই মার্দানি-র গল্প।

এর আগে দৃঢ় সাংবাদিকের ভূমিকায় রানিকে অভিনয় করতে দেখা গিয়েছে রানিকে। কিন্তু তাতে রানির কোনও রকম অ্য়াকশন সিকোয়েন্স ছিল না। এই সিনেমায় আক্ষরিক অর্থেই রানি নিজের মর্দানি রূপ ফুটিয়ে তুলেছেন। এই ছবিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্টান্টও করেছেন রানি। খুব কম ছবিতেই এমন দাবাঙ্গ চরিত্র অভিনের সুযোগ পান অভিনেত্রীরা। কিন্তু অনেকেই এই চরিত্রটায় অতিনাটকীয়তা এনে ফেলেন যে তার বাস্তবতা হারিয়ে যায়, আর নয়তো এমন চরিত্রে অভিনয় করা সত্তেও মহিলা শরীরের কমনীয়তা থেকে যাওয়ায় তা সেভাবে দর্শকমনে প্রভাব ফেলতে পারে না।

এক্ষেত্রে অবশ্য রানি এবং প্রদীপবাবু দুজনেরই ধন্যবাদ প্রাপ্য। রানির অভিনয়ে কোনও নাটকীয়তা ধরা পড়েনি। বরং একজন অভিনেতা যত সাবলীলভাবে এই চরিত্রটি করতে পারতেন তার চেয়ে নিপুনতার সঙ্গে রানি শিবানীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। কখনও নৃশংসতা, কখনও বিরক্তি, কখনও অসাফল্যের হতাশা সমস্ত অনুভূতিও স্পষ্ট রানীর চোখে মুখে। এছবি এককথায় রানিময়।

রানির বিপরীতে অর্থাৎ শিবানীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। তাঁর অভিনয়ের সেভাবে সুযোগ না থাকলেও যেটুকু সুযোগ পেয়েছেন তার সদ্ব্যবহার করেছেন তিনি।

পরিচালক এই ছবির মাধ্যমে মানুষ পাচারের বিভৎস ও বাস্তব সত্যটাকে তুলে ধরেছেন অত্যন্ত সাবলীলভাবে। এই ছবির হল থেকে বেরিয়ে ভুলে যাওয়ার ছবি নয়। এই ছবি আপনাকে ভাবতে বাধ্য করবে। এই ছবির শুরু থেকে শেষ দৃশ্যের আগে পর্যন্ত কোথাও কোনও ছন্দপতন হয়নি। শুধু ছবির ক্লাইম্য়াক্সটা যেন একটা মশলা মুড়ি করে ফেলেছেন প্রদীপবাবু। তবে ওতটুকু মাফ করাই যেতে পারে।

তবে এ ছবিতেও বেশ কিছু চমকপ্রদ দৃশ্য রয়েছে, কিন্তু তা আপনাকে কতটা চমকে দেবে তারা প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না। তবে শেষে এটুকু বলাই যায়, বলিউডের বেশ কিছু 'মর্দ' পুলিশ অফিসারকেই লজ্জায় ফেলতে পারেন মর্দানি রানি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+