(মুভি রিভিউ) এম এস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি : ধোনির জন্য নয়, এই ছবি দেখুন সুশান্তের জন্য

যে মানুষটি এখনও নিজক্ষেত্রে সক্রিয় তাকে সিনেমার পর্দায় তুলে আনাটা কিন্তু বেশ ঝুঁকির কাজ। কারণ, সেই ব্যক্তির সমস্ত পদক্ষেপ আজও মানুষের মনে বেশ তাজা। তাই এদিক থেকে একটু ওদিক হলেই গণ্ডগোল। তাই আগাগোড়াই বেশ মেপে কাজ করেছেন এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি-তে। তবে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে তা হল 'আনটোল্ড' গল্প কি আদৌ এমন কিছু আছে যা আগে সামনে আসেনি কখনও। [অতর্কিতে সুশান্ত সিং রাজপুতকে চুমু দিলেন স্বস্তিকা?]

মিডিয়া সংবাদপত্রের দৌলতে ধোনির জীবনের অধিকাংশটাই আজ খোলা পাতার মতো। এই ছবির গল্প এগোয়ায় রাঁচির ডিএভি স্কুল থেকে, তাঁর সংগ্রাম, ঘাম ঝরানো অক্লান্ত পরিশ্রম, প্রেম সব মিলেমিশে ধোনি আদতে বিনোদনে ভরা একটি বলিউড ফিল্ম।

এম এস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি : শুধু বায়োপিক নয়, সুশান্তের কেরিয়ারের মাইলফলক এই ছবি

এই ছবি দেখলে যে ধোনির বিষয়ে অনেক কিছু জানা যাবে যা আগে জানা যায়নি এমন কিছুই না। সাধারণ মধ্যবিত্ত ঘরের পারিবারিক চাপ, ক্রিকেট আমলাদের রাজনীতি কোনওটাই কি অজানা রয়েছে? যে নতুন করে এই ছবি না দেখলে অনেক কিছুই অজানা রয়ে যাবে? তার উপর আবার এই ছবি শেষ করার জন্য এত হঠকারিতা দেখিয়েছেন পরিচালক যে তাতে একটা খটকা লাগে।

তবে এই ছবি অবশ্যই হলে গিয়ে দেখুন। ধোনির জন্য নয়, ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের জন্য। যারা ভাবেন কাই পোচে ছবিতে সুশান্ত নিজের সেরা অভিনয়টা দিয়েছেন এই ছবি দেখলে তাদের ভুলটা অবশ্যই ভাঙবে। এই ছবি সুশান্তের অভিনয় কেরিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে।

আজহার ছবির মতো না যে যেই আজারহারউদ্দিনকে নিয়ে সিনেমা তাঁর চরিত্রে অভিনয় করা ইমরান হাসমিকে দেখে সেই সম্পর্কটাই দর্শক স্থাপন করতে পারছে না। কিন্তু ধোনির চেহারার সঙ্গে এছবিতে সুশান্তের সঙ্গে ধোনিকে সহজেই রিলেট করতে পারবে দর্শক। চেহারাতেও একইরকম যেন অদ্ভুৎ মিল। হাবে ভাবে, ব্যাট ধরার ধরনে যে সুশান্ত প্রচুর হোমওয়ার্ক করেছেন তা স্পষ্ট।

তাই ধোনির পাশাপাশি একবার সুযোগ দিন সুশান্তকেও। এছবির অবশ্যই সবার অন্তত একবার দেখা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+