কঙ্গনা কাকে কিভাবে 'এক্সপোজ' করে ছাড়লেন ! 'জাজমেন্টাল হ্য়ায় ক্যায়া' বলছে অন্য ধারার গল্প

'যে কোনও ভূমিকায় সমানে লড়ে যাই,.. তোমরা যা চাও আমি ঠিক তাই..' বাংলা ছবি 'পাতাল ঘরের' এই গালের কলি কঙ্গনা মুখে এখন আনতেই পারেন!

Rating:
3.0/5
Star Cast: প্রকাশ কোভেলমুড়ি
Director: কঙ্গনা রানাওয়াত, রাজকুমার রাও

'যে কোনও ভূমিকায় সমানে লড়ে যাই,.. তোমরা যা চাও আমি ঠিক তাই..' বাংলা ছবি 'পাতাল ঘরের' এই গালের কলি কঙ্গনা মুখে এখন আনতেই পারেন! অন্তত 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া' ছবির মুক্তি পর নিজের দর্শকদের এমন বার্তা দিতেই পারেন বলিউড 'কুইন' কঙ্গনা। অভিনয়ের ২২ গজের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন বহুবার চর্চায় থাকলেও কঙ্গনা নিজের চেনা পিচে আপাতত ওভার বাউন্ডারি না হাঁকিয়ে ছাড়ছেন না! প্রকাশ কোভেলামুড়ি পরিচালিত 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া'-তে ফের একবার সেচাই প্রমাণ করলেন এই তারকা অভিনেত্রী। এমন 'ডার্ক কমেডি'র গল্পে অবশ্য ছবির গল্প একাই 'ডার্ক চকোলেট' এর স্বাদ জুগিয়েছে।

একটি খুন ও 'ববি'!

একটি খুন ও 'ববি'!

এই গল্প ববির(কঙ্গনা রানাউত)। যে ছোটবেলায় তার বাবা-মায়ের ভেঙে যাওয়া দাম্পত্য আর দাম্পত্যের খারাপ দিকটা দেখেই বড় হয়েছে। ববি একজন ডাবিং আর্টিস্ট। যে ফিল্মে সে ডাব করে সেই ফিল্মের চরিত্রগুলি তার মাথায় ঘুরপাক খায়। এমন এক ববির বেশ কিছু মানসিক সমস্যাও বহুবার ধরা পড়েছে। 'অ্যাসাইলাম'এ নিজের সতীর্থদের বহুবার মারধর করেও ফেলেছে সে। এমন এক পরিস্থিতিতে ববির বাড়িতে এন্ট্রি নেন কেশব (রাজকুমার রাও), রিমা (অ্যামাইরা দাস্তুর)। তাদের সফল প্রেমজীবন তথা দাম্পত্য দেখে মনে মনে বিরক্ত হতে থাকে ববি। এরপরই ঘটে যায় একটি খুন! এই খুনের আড়ালে কে রয়েছে? সন্দেহের তালিকায় যেমন থাকে ববি, তেমনই আসে কেশবের নাম। এমন পরিস্থিতিতে ববি (কঙ্গনা)র মুখে একটি সংলাপ উঠে আসে 'আই উইল এক্সপোজ ইউ।' কাকে এক্সপোজ করে ছাড়ল ববি? কিন্তু কেনইবা তাদের নাম জড়ায়? উত্তর পেতে দেখতে হবে ছবিটি।

কঙ্গনার ওভার বাউন্ডারি ও ননস্ট্রাইকারে রাজকুমার!

কঙ্গনার ওভার বাউন্ডারি ও ননস্ট্রাইকারে রাজকুমার!

গোটা ফিল্ম কোনও টি২০ ম্যাচের থেকে কম নয়! ফিল্ম জুড়ে অভিনয় ঘিরে যাবতীয় ছয়-চার একাই হাঁকিয়েছেন কঙ্গনা। আর রাজকুমার সেক্ষেত্রে কিছুটা ননস্ট্রাইকার এন্ডে থাকা ব্যাটসম্যানের মতো ছিলেন! তবে ছোট ছোট করে রান নিয়ে এই ফিল্মের সাফল্যের স্কোরে বহু রানই যোগ করেছেন রাজকুমার। সবমিলিয়ে দুই গুণী অভিনেতা নিজের দর্শকদের হতাশ করেননি একচুলও।

উইকেন্ডের ট্রিট!

উইকেন্ডের ট্রিট!

এক গম্ভীর বিষয়বস্তুকে মজার মোড়কে পেশ করার জন্য একাদিক মশলা লাগে যেকোনও 'ডার্ক কমেডি' ফিল্মে। আর বলিউডের নয়া ঘরানার ছাঁচে সেই কাজ সুনিপুণভাবে করেছেন পরিচালক প্রকাশ কোভেলমুড়ি। সপ্তাহান্তে রাজকুমার , কঙ্গনার এই 'ট্রিট' থুড়ি 'ফিল্ম'বেশ উপভোগ্য হতেই পারে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+