নতুন নায়িকার সঙ্গে ইরফানের জুটিতে লুটি, তনুজা চন্দ্রার নতুন ছবি
৯ বছর বাদে ছবি তৈরি করলেন তনুজা চন্দ্রা। কামব্যাক ছবিতে দর্শকদের কী উপহার দিলেন তিনি
নয় বছর বাদে তনুজা চন্দ্রা -র কামব্যাক। ফিরলেন মিষ্টি প্রেমের ছবি দিয়ে। তবে দুশমন দিয়ে বলিউডে পরিচালনায় পা রাখা তনুজা চন্দ্রা এবার দর্শকদের হঠকে ছবি উপহার দিলেন। তবে প্রেম কাহিনী হলেও কচিদের প্রেমকাহিনী নয়। তিরিশের ওপরে পৌঁছে যাওয়া এক মহিলা ও পুরুষের সম্পর্কের গল্প এক নতুন মোড়কে পেশ করা হয়েছে। মূল চরিত্রে ইরফান খান ও পার্বতী অভিনয় করেছেন। পরিচালনার মুন্সিয়ানা , গল্প বলার দক্ষতা এবং অভিনেতাদের অভিনয় দক্ষতা সবই সুন্দর।

ছবির মূল চরিত্র জয়া, যেভূমিকায় অভিনয় করছেন পার্বতী, ৩৫ বছরের বিধবা মহিলার চরিত্রে অভিনয় করেছেন। রঙিন জগতের থেকে প্যাস্টেলের দুনিয়ায় সাজিয়ে নিয়েছেন যিনি নিজেকে। কাজই তাঁর একমাত্র জগত। ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসের অভাব , লোকের সঙ্গে আলাপ করতে অস্বস্তি সব মিলিয়ে এক অদ্ভুত জীবনের মালিক পার্বতী।
আব তক সিঙ্গল নামক এক ডেটিং সাইটে আলাপ হয় ইরফান খানের সঙ্গে। ইরফানের চরিত্রের নাম হয়েছে যোগী। একেবারেই বিপরীত স্বভাবের একটি মানুষ তিনি, যিনি বেশি কথা বলেন , উগ্র রঙের পোশাক পড়েন এবং এক মুহূর্তের বেঁচে থাকায় বিশ্বাস করেন।
মুম্বই থেকে দেরাদুন , রুড়কি, জয়পুর গ্যাংটক হয়ে পুরো ছবির জার্নি। চিত্রগ্রহণ বেশ প্রাণবন্ত। রাস্তার এই চলার সঙ্গে এগিয়েছে কাহিনী। এই সময়েই নিজেদের পুরোন জীবনের রেফারেন্স দিয়েছে ছবির মূল প্রোটাগনিস্টরা। এই জায়গায় গল্প বলাটা একটু বড় মনে হলেও কাহিনীর খেই হারিয়ে যায়নি। দু-জন প্রাক্তন বয়স্ক মানুষের প্রেম যেভাবে এগিয়ে যেতে পারে ঠিক সেভাবেই এগিয়েছে গল্প। নায়ক -নায়িকার মুখে একটিই গান রয়েছে, বাকি গান নেপথ্যে এসেছে।
ইরফানের বলিউডি ছবিতে আর অভিনয় দক্ষতা বিবরণ দেওয়ার প্রয়োজন হয় না। তবে মালায়ালাম অভিনেত্রী পার্বর্তী বলিউডে পা দিয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া।
তনুজা চন্দ্রার এই নতুন ছবি এই উইকএন্ডে হলমুখী করতেই পারে, তবে রোমান্টিকতার এক নতুন রূপ দেখতে আগ্রহী হলেই আসুন হলে।












Click it and Unblock the Notifications