দুর্গাপুজোর আমেজ 'হইচই' -এ কি জমাতে পারলেন দেব! ছবির গল্প কেমন

দেবের এক ভাইরাল ভিডিও ঘিরে প্রচারের তুঙ্গে বেশ কয়েকদিন ধরেই রয়েছে 'হইচই আনলিমিটেড'। দেব অভিনীত তথা প্রযোজিত এই ছবি প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ।

দেবের এক ভাইরাল ভিডিও ঘিরে প্রচারের তুঙ্গে বেশ কয়েকদিন ধরেই রয়েছে 'হইচই আনলিমিটেড'। দেব অভিনীত তথা প্রযোজিত এই ছবি প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে । দুর্গাপুজোর মরশুমে ১২ অক্টোবর বাংলার বক্স অফিস আজ দেখতে চলেছে 'ব্লকবাস্টার ' টক্কর! একদিকে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ অভিনীত 'কিশোর কুমার জুনিয়ার', অন্যদিকে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'হইচই আনলিমিটেড'। উল্লেখ্য দেবের ছবি 'হইচই আনলিমিটেড' শুধু বাংলায় নয়, মুক্তি পেতে চলেছে হিন্দি ও ইংরাজিতেও। এছাড়াও তাজাকিস্তান, ইউক্রেন সহ একাধিক দেশে মুক্তি পাবে এই বাংলা ছবি। দেখে নেওয়া যাক বিশ্বজয়ের আগে, বাংলার দর্শকের মন কতটা মজাতে পারল এই ছবির গল্প।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

মূল ঘটনা এক ঘরজামাইকে ঘিরে, যে চরিত্রে রয়েছেন মেগাস্টার দেব। স্ত্রীয়ের (কৌশানী) রক্ষণশীল মনোভাবে কার্যত অতিষ্ট এই ঘরজামাই। আর সেই কারণেই তিনি বদ্ধ-জীবন থেকে বেরিয়ে আসার ফন্দি করেন। অন্যদিকে,প্রমোটার বিজন (খরাজ), ফ্লাইচ লেফটন্যান্ট অনিমেষ (শাশ্বত),গ্যারেজ মেকানিক অজমাল ( অর্ণ) সকলেই নিজের নিজের জীবনে ব্যাপক অবসাদে ভুগছেন। আর সমস্যা থেকে মুক্তি পেতে এঁরা উড়ে যান উজবেকিস্তানে। তবে কেন হঠাৎ উজবেকিস্তানকেই বেছে নিলেন তারা এই রহস্যের সমাধান করছে ফিল্মের ক্লাইম্যাক্স। শুধ তাই নয়, উজবেকিস্তানে গিয়ে তাঁরা কোন কাণ্ড ঘটিয়ে বসেন, তা নিয়েই ছবির চিত্রনাট্য জাল বুনেছে।

অভিনয়

অভিনয়

ছবির ইউএসপি অবশ্যই দেবের স্টারডম। বেশকয়েকটি স্টান্ট ও নাচের দৃশ্যে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন বাংলার অন্যতম মেগাস্টার। অন্যদিকে, ছবি জুড়ে বেশ সাবলীল কৌশানী। অন্যদিকে, নিজের চেনা ঘরানার অভিনয় মাত করেছেন খরাজ-শাশ্বতরা। ছবিতে গাইডের ভূমিকায় বিশেষভাবে দর্শককে আকর্ষণ করেছেন পূজা।

পরিচালনা

পরিচালনা

এর আগে অনিকেত চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে ছিল সিটকম ঘরানার। 'হইচই আনলিমিটেড'-ও সেই ঘরানাতেই এগিয়েছে। ছবি জুড়ে রয়েছে হাসির একাধিক রসদ রেখেছেন অনিকেত। কিন্তু গল্পের প্রেক্ষাপটে বেশ কিছু সিটকম মানানসই হয়নি।

সবশেষে

সবশেষে

ছবির গান ইতিমধ্যেই হিট। সোশ্যাল মিডিয়া জুড়ে এমনিতেও 'হইচই' ফেলে দিয়েছেন অভিনেতা দেব। এবার আসল পরীক্ষা বক্স অফিসের যুদ্ধে। তবে তৃতীয়া-চতুর্থীর উইকএন্ডে দেব-ভক্তদের জন্য এই ছবি 'মাস্ট ওয়াচ' তকমা পেতে বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+