এক মায়ের 'মেয়েবেলা'-র কাহিনিই কি তুলে ধরল কাজল-ঋদ্ধির 'হেলিকপ্টার ইলা'!
দেবীপক্ষে মাতৃশক্তির আরাধনায় ধীরে ধীরে মেতে উঠছে গোটা দেশ। আর এই মাতৃবন্দনার আবহে এক মায়ের অনবদ্য লড়াইয়ের কাহিনি তুলে ধরল 'হেলিকপ্টার ইলা'
দেবীপক্ষে মাতৃশক্তির আরাধনায় ধীরে ধীরে মেতে উঠছে গোটা দেশ। আর এই মাতৃবন্দনার আবহে এক মায়ের অনবদ্য লড়াইয়ের কাহিনি তুলে ধরল 'হেলিকপ্টার ইলা'। কাজল-ঋদ্ধি অভিনীত এই ছবি সহজ সরল সাবলীল ভাবনায় এক মায়ের 'মেয়েবেলা'-র কাহিনি বলেছে নিজের ছন্দে।

প্রেক্ষাপট
সুনীতা রাওয়ের 'পরি হু ম্যায়' গানটির আবহের মধ্য দিয়ে এই ছবি নিয়ে যায় ইলার দুনিয়ায়। ইলা (কাজল) একজন মা। যে মায়ের লড়াই নিজের 'মেয়েবেলা'-কে ঘিরে। নব্বইয়ের দশকে ইলা ছিলেন একজন উঠতি গায়িকা। আর সেই যাবতীয় ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে ইলা নিজের এক আলাদা দুনিয়া তৈরি করে স্বামী অরুণ (টোটা রায় চৌধুরী) আর সন্তান (ঋদ্ধি সেন)এর সংসারে। কিন্তু আচমকাই এক বিশেষ ঘটনাকে ঘিরে ফের একবার নিজের ফেলে আসা 'মেয়েবেলা' কে ফিরে পেতে চান ইলা। আর শুরু হয় এক অনন্য লড়াই।

অভিনয়
ছবিতে কাজল নিজের অভিনয়ের দাপট নিজের মতো করে বজায় রেখেছেন। এই ছবি যাবতীয় অভিনয়ের সুযোগকে সুন্দরভাবে ব্যবহার করেছেন এই নামী অভিনেত্রী। তবে, বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সমান দক্ষতায় নিজেকে তুলে ধরেন ঋদ্ধিও। ছবির যতটা জুড়ে কাজল, ততটাই মন ছুঁয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। অন্যদিকে, অভিনয়ের সুযোগ যতটুকু পেয়েছেন , তাতেই মাত করেছেন টোটা রায় চৌধুরি।

পরিচালনা
প্রদীপ সরকারের ছবি মানেই বাঙালিয়ানা। তা সে বাঙালি কলাকুশলীই হোক, বা কাহিনির বুনোটের ঘরানা। 'হেলিকপ্টার ইলাও' সেই একই ফর্মুলায় এগিয়েছে। তবে একটা সময় ছবির গতি কিছুটা থমকে যায়।

সবশেষে
পুজোর আমেজে হইচইয়ের মেজাজে, পরিবারের সকলে মিলে দেখে আসতেই পারেন 'হেলিকপ্টার ইলা'। ছবি কিছু ভালো সময় কাটানোর যাবতীয় রসদ রয়েছে ছবিতে।












Click it and Unblock the Notifications