শুধু গাল নয়, মনও কি ছুঁতে পারল 'হামি'! সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে কোন বার্তা দিল ছবিটি
হামি' দর্শকদের 'গাল' থেকে 'মন' ছুঁয়ে যেতে পারল কী না তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেরই।
'হামি' মুক্তি পাওয়ার আগে থেকেই 'হল ' সমস্যার জেরে বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়ে। থিয়েটার কর্ণধারদের রাজনীতি আর হলিউড বলিউড ছবির দাপটে কলকাতার বেশ কয়েকটি হল-এ 'হামি' মুক্তি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এরই মধ্যে 'হামি' দর্শকদের 'গাল' থেকে 'মন' ছুঁয়ে যেতে পারল কী না তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেরই। দেখে নেওয়া যাক শিবপ্রসাদ নন্দিতার এই ছবি নতুন কোন সামাজিক বার্তা দিতে চলেছে।

গল্প
শিবপ্রসাদ নন্দিতার ছবি 'পোস্ত' একটা সুক্ষ্ম বার্তা দিয়েছিল সমস্ত অভিভাবকদের প্রতি। আর ' হামি' বার্তা দিল স্কুল পড়ুয়াদের অভিভাবক থেকে শিক্ষিক শিক্ষিকাদের প্রতি। সাম্প্রতিককালের বেশ কিছু চেনা ঘটনা এই ছবির কাহিনি বিন্যাসে ধরা পড়েছে। স্কুলে শিশু নিরাপত্তাকে কেন্দ্র করে স্কুল ও অভিভাবকদের মধ্যের সম্পর্ককে তুলে ধরেছে 'হামি'। আর এই সমস্ত কিছু ঘটনার ঘনঘটার মধ্য়ে রয়েছে 'হামি ' নামের এক শিশু। যাঁর সহজ সরল দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে শিশু হৃদয়ের ওপর বিতর্কিত নানা ঘটনার প্রভাব।

পরিচালনা
'রামধনু' যেখানে শেষ হয়েছে তার পরবর্তী পর্যায় থেকে শুরু হয়েছে 'হামি'। আবারও একবার ছবির মাধ্যমে আট থেকে আশির মন ছুঁয়ে গেলেন শিবপ্রসাদ নন্দিতা। চেনা ঘটনার নেপথ্য়ে যে কত অচেনা অনুভূতি একসঙ্গে জট বেঁধে যায়, তা আবারও দেখিয়ে দিলেন এই পরিচালক জুটি।

অভিনয়
ছবিতে তনুশ্রী শংকর, গার্গী রায় চৌধুরী , কনিনীকা, অপরাজিত আঢ্যর পাশপাশিরয়েছেন শিবপ্রসাদ, খরাজ মুখোপাধ্যায়ের মত অভিনেতারা। প্রথমবার শিবপ্রসাদ নন্দিতার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে চূর্ণি গঙ্গোপাধ্যায়কে। তবে মন কেড়ে নিয়েছে ছবির ছোট্ট কলাকুশলীরা।

সবশেষে
'হামি' শিশুকেন্দ্রিক ছবি হলেও, গোটা সিনেমায় প্রকট বার্তা রয়েছে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের প্রতি। পাশাপাশি শিশুদের মনস্তত্ত্ব নিয়ে পরিচালদ্বয়ের গবেষণা ছবিতে একটা বড় ভূমিকা পালন করছে। সব মিলিয়ে অনাবিল আনন্দ উপভোগ করতে হলে সপ্তাহান্তে খেয়ে আসতে পারেন 'হামি'! থুরি , দেখে আসতে পারেন হামি!












Click it and Unblock the Notifications