ভাইফোঁটায় 'গোলমাল এগেইন' দেখবেন কি না ভাবছেন! জেনে নিন কেমন হল ছবি

'দৃশ্যম'-এর বহুদিন পর আবার অনস্ক্রিন একসঙ্গে তব্বু ও অজয় দেবগন। এছাড়াও 'গোলমাল এগেইন ' ছবির অন্যতম আকর্ষণ তো অবশ্যই এই ছবির কমেডি।

'দৃশ্যম'-এর বহুদিন পর আবার অনস্ক্রিন একসঙ্গে তব্বু ও অজয় দেবগন। এছাড়াও 'গোলমাল এগেইন ' ছবির অন্যতম আকর্ষণ তো অবশ্যই এই ছবির কমেডি। পরিচালক রোহিত শেট্টির এই ছবি আবারও উৎসবের মরশুম মাতাতে আজই মুক্তি পেয়েছে। তবে ভাই ফোঁটায় ভাই বা বোনকে কি এই ফিল্ম দেখাতে নিয়ে যাওয়ার মতো? টিকিট কাটার আগে তা জেনে নিন।

 ছবির গল্প

ছবির গল্প

'লজিক নহি সির্ফ ম্যাজিক চলেগা'! ছবিতে যদি গল্প ঘিরে কোনও ররকমের যুক্তি খুঁজতে চান , তাহলে আপনি ব্যর্থ হবেন। ছবি শুরু ফ্ল্যাশব্যাকে। যখন গোপাল (অজয় দেবগণ) ও তাঁর ভাইরা ছোট ছিল। তখন তাঁরা উটির একটি অনাথ আশ্রমে ছিল। যেখানে অ্যানা ছিলেন লাইব্রেরিয়ান। সেই জায়গায় এক কেয়ার টেকার মারা যান। এরপর, বহুদিন বাদে সেই বাড়িতে ঘুরতে আসেন গোপালরা। বর্তমানে সেই বাড়িতে থাকেন অ্যানা ও দামিনী(পরিণীতি চোপড়া)। এরপরই শুরু আসল 'গোলমাল'!

অভিনয়

অভিনয়

এই ছবিতে তব্বুকে যতটুকু সুযোগ দেওয়া হয়েছে তা কাজে লাগিয়েছেন এই অভিনেত্রী। বাকি অজয় দেবগণের সঙ্গে আরশদ ওয়ারসিও অসম্ভব ভালো অভিনয় করেছেন। মিষ্টি লেগেছে অভিনেত্রী পরিণীতিকে।

 পরিচালনা

পরিচালনা

এই ছবির পরিচালনায় রয়েছেন রোহিত শেট্টি। গোলমাল সিরিজের বাকি ছবির মতোই এই ছবিতেও তাই ধুমধাড়াকা লেগেই আছে। তবে ছবিতে যেখানে যখন হাসির খোরাক প্রয়োজন তখন তা সেখানেই দেওয়া হয়েছে।

গান

গান

নব্বইয়ের দশকের গান 'নিন্দ চুরাই মেরি'-কে আবারও নতুন মোড়কে নিয়ে আসা হয়েছে এই ছবিতে । এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরমান মালিক সহ অনেকে।

সবশেষে

সবশেষে


লম্বা উইকেন্ড, তারওপর কালীপুজো ভাইফোঁটা। এইররকম উৎসবের মরশুমে সপরিবারে কোথাও বেড়াতে না গিয়ে থাকলে দেখে আসতেই পারে 'গোলমাল এগেইন'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+