Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Game Over Movie Review:খুন-রহস্যের কোন গল্প বলছে তাপসীর ছবি

কয়েকটা পর পর খুন ও তার সঙ্গে জড়িয়ে রয়েছে এক মহিলার মানসিকভাবে সুস্থতার প্রশ্ন। এমন আবহেই একাধিত কৌতূহল উস্কে দিয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ' গেমওভার'।

কয়েকটা পর পর খুন ও তার সঙ্গে জড়িয়ে রয়েছে এক মহিলার মানসিকভাবে সুস্থতার প্রশ্ন। এমন আবহেই একাধিত কৌতূহল উস্কে দিয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ' গেমওভার'। অশ্বিন শ্রাবণন পরিচালিত এই ছবি প্রথম দৃশ্য থেকেই আতঙ্ক, রহস্যে ঘিরে রেখেছে দর্শককে।

শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত হাড় হিম হতে বাধ্য!

শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত হাড় হিম হতে বাধ্য!

কাহিনি শুরু এক নৃশংস খুন দিয়ে। এক মেয়ের খুন দিয়ে গল্প শুরু হয়েছে। এরপরের দৃশ্যতেই স্বপ্না (তাপসী পান্নু)র দিকে ফোকাস করা হয়েছে , যে নিজের ভিডিও গেম নিয়ে ব্যস্ত। আর এই ভিডিও গেম ঘিরে স্বপ্না নিজের মনে লুকিয়ে থাকা কোনও রাক্ষসকে মারতে চাইছেন। তবে স্বপ্নার ভিডিও গেম খেলা আর শহরে একের পর এক খুনের ঘটনার মধ্যে যোগ কোথায় ? উত্তরে বড়সড় চমক দিয়েছে ক্লাইম্যাক্স।

মোচড় কোথায়?

মোচড় কোথায়?

গোটা ফিল্ম ঘিরে রীতিমতো চিত্রনাট্যের টান টান উত্তেজনা ধরে রেখেছেন পরিচালক অশ্বিন। গল্পের মোচড় নাকি স্তরে স্তরে বলে চলা একটা কাহিনি? কোনটা কাকে ছাপিয়ে গিয়েছে, এই প্রশ্ন যখন দর্শক খুঁজছে,তখন পরিচালকোচিত মুন্সিয়ানা নিয়ে গর্ব করতেই পারেন অশ্বিন।

তাপসী ফের নজর কাড়লেন!

তাপসী ফের নজর কাড়লেন!

এই ছবির ইউএসপি নিঃসন্দেহে তাপসী পান্নু। গোটা ফিল্মে রহস্যে তাঁর প্রতিটি অভিব্যক্তি থেকে গলার স্বরের পরিবর্তন সমস্ত কিছুতেই যেন ১০০ এ ১০০ কেড়ে নিয়েছেন তাপসী। তাপসীর এই পরিণত অভিনয় বলিউডকে নিঃসন্দেহে স্বপ্ন দেখাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+