Gadar 2 And OMG 2 Movie Review: অক্ষয়-সানির জোর টক্করে জমজমাট শুক্রবারের বারবেলা

ফের বক্স অফিসে ইতিহাস গড়ল সানি দেওলের গদর-২। ওপেনিং ডে-র আগেই ২০ লক্ষ টাকার টিকিট বুক হয়ে গিয়েছিল। শুক্রবার সকাল থেকেই আইনক্সের মর্নিং শো গুলিতেও ভিড় ছিল নজরে পড়ার মতো। আগের গদর সিনেমাটিও একই ভাবে সুপার হিট হয়েছিল।

অন্যদিকে অক্ষয় কুমারের ওএমজি-ও কড়া টক্কর দিচ্ছে বক্স অফিসে। একটু অন্য ধারার সিনেমাটি। ওএমজির প্রথম সিরিজে ছিলেন পরেশ রাওয়াল। তাতে অক্ষয় কুমারকে কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল। ওএমজি-২-তে আবার অক্ষয় কুমারকে শিবের ভূমিকায় দেখা গিয়েছে। অনেকেই ভেবেছিলেন অক্ষয়ের এই ট্রানজিশনকে মেনে নেবেন না দর্শকরা। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণিত করে বক্স অফিসে জাঁকিয়ে ভিড় করছেন অক্ষয় অনুরাগীরা।

 Gadar 2 And OMG 2 Movie Review

তবে ছবিতে শুধু অক্ষয় কুমার নন ওএমজি-২তে রয়েছেন আরও এক বড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ক্রিটিকরা অক্ষয় কুমারের ওএমজি-২কে সেরার তকমা দিলেও বক্স অফিসের কালেকশেন ওএমজি-২ কে পিছনে ফেলে দিয়েছে সানি দেওয়ালের গদর-২। ব্লকব্লাস্টার হিট বলা হচ্ছে গদর-২কে। দীর্ঘ কয়েক বছর পর ফের সানি দেওয়ালকে দেখা িগয়েছে সেলুলয়েডে। তবে অক্ষয় কুমারের অভিনয়ের প্রশংসা করতে ছাড়েন নি অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে অক্ষয় আর সানির ছবির ছড়া ছড়ি। দুই অভিনেতার অনুগামীরাই জোর প্রচারের ময়দানে নেমে পড়েছে। গদর-২-র সফল্যে সোশ্যাল মিডিয়ায় যেমন শোরগোল ফেলে দিয়েছে সানি অনুরাগীরা। একই বাবে অক্ষয় কুমারের অনুগামীরাও শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনেক সিনেমা হলে আবার সানি দেওয়লের অনুগামীদের হ্যান্ড পাম্প নিয়ে যেতে দেখা গিয়েছে। মুম্বইয়ের বহুতল জুড়ে সানি দেওয়লের ছবি এঁকে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+