Fukrey 3 Review: জওয়ানের হুজুগে কি বক্স অফিসে দাঁড়াতে পারল ফুকরে ৩, কী বলছে রিভিউ
বক্স অফিসে হইহই করে চলছে জওয়ান। ১৮ দিনেই ১০০০ কোটি কালেকশন করে ফেলেছে ছবিটি। বলিউডের সর্বকালীন রেকর্ড গড়েছে শাহরুখের জওয়ান। গত কয়েক সপ্তাহ ধরে কোনও ছবিই তেমন ভাবে বক্স অফিসে দাঁড়াতে পারেনি। কিন্তু ফুকরে-৩ আশা দেখাচ্ছে।
ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ফুকরে-৩ পুরোটাই কমেডি সিনেমা। প্রথমটি ভীষণভাবে হিট করেছিল। পরেরটিকেও দর্শকরা পছন্দ করেছিলেন। এবাই প্রথম কোনও কমেডি ছবিতে কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। অল্পদিনের মধ্যেই অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি।

ফুকরে সিনেমাটি এতোটাই জনপ্রিয় হয়েছিল যে সেই ছবির চরিত্রগুলিকে নিয়ে ছোটদের কার্টুন পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। লালি, চুচা, দেজা চুকে ফের বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় ছিলের দর্শকরা। ফুকরে-৩ নিরাশ করেনি দর্শকদের। পঙ্কজ ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে তাদের।
কয়েকদিন আগেই পঙ্কজ ত্রিপাঠীর ওএমজি -২ ছবিতে অভিনয় করেছেন। সেখানেও তাঁর অভিনয় দর্শকদের মুদ্ধ করেছে। অক্ষয় কুমারের থেকেও পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ফুকরে-৩-র েক্ষত্রেও তাই হয়েছে। ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও রয়েছেন রিচা চড্ডা, বরুণ শর্মা, পুলকিত সম্রাট, মনোজ সিং। আলি ফয়জল ছাড়া সকলেই রয়েছেন ছবিটিতে। এবারও একই ভাবে পেট ফাটা হাসির কমেডি দেখা গিয়েছে ছবিটিতে।












Click it and Unblock the Notifications