'ফ্ল্যাট নম্বর ৬০৯'-এ কী আছে! রহস্য উন্মোচনে আবির-তনুশ্রীরা যেভাবে এগোলেন

কিছুটা রহস্য কিছুটা গা ছমছমে পরিবেশ , এমন দুই দিককে উস্কে দিয়ে তৈরি অরিন্দম ভট্টাচার্যের ছবি 'ফ্ল্যাট নম্বর ৬০৯'।

কিছুটা রহস্য কিছুটা গা ছমছমে পরিবেশ , এমন দুই দিককে উস্কে দিয়ে তৈরি অরিন্দম ভট্টাচার্যের ছবি 'ফ্ল্যাট নম্বর ৬০৯'। তনুশ্রী, আবির অভিনীত এই ছবির গল্পের পরতে পরতে রয়েছে এক অদ্ভুত কণ্ঠস্বর, যাকে ঘিরেই নির্মিত হয়েছে ফিল্মটির দমবন্ধ কার পরিস্থিতি।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ফিল্মের নাম থেকেই বোঝা সম্ভব যে, এই সিনেমার গল্প এক ফ্ল্যাটকে ঘিরে।
খোলামেলা পরিবেশে থাকবে বলে , নতুন এক ফ্ল্যাট কেনেন অর্ক (আবির চট্টোপাধ্যায়) ও সায়ন্তনী (তনুশ্রী)। ফ্ল্যাটে দাম্পত্য জীবন বেশ সুখে কাটছিল অর্কদের। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ক্রমেই অস্বাভাবিক কিছু ঘটনায় রহস্য দানা বাঁধে অর্ক , সায়ন্তনীর জীবনে। যে রহস্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে থাকে সায়ন্তনীর মনে । উত্তর খুঁজতে সায়ন্তনী ছুটে যান প্রতিবেশী এক মহিলার কাছে (মমতা শঙ্কর)। কিন্তু উত্তর কী মেলে? নাকি দানা বাঁধে আরও রহস্য? উত্তর পেতে যেতে ছবি প্রেক্ষাগৃহে।

অভিনয়

অভিনয়

ছবির একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর। বর্ষীয়ান এই দুই অভিনেতা অভিনেত্রীর অভিনয় এই ছবির অন্যতম প্রাপ্তি। আবির চট্টোপাধ্যায় থেকে রুদ্রনীল ক্রমেই প্রমাণ করলেন, তাঁদের অভিনয় দক্ষতা। সেই তুলনায় তনুশ্রী অনেকটাই হতাশ করেছেন।

 পরিচালনা

পরিচালনা

অরিন্দম ভট্টাচার্যের এই ছবি যতটা রহস্য , ততটাই গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। কিন্তু হালফিলে যেভাবে ভারতীয় চলচ্চিত্র আধুনিক ভাবধানরা ছবির ট্রিটমেন্ট-এ ব্যবহার করছে, সেই ফ্যাক্টরটি কোথাও যেন খুঁজে পাওয়া যায়নি 'ফ্ল্যাট নম্বর ৬০৯'-এ।

সবশেষে

সবশেষে

সপ্তাহান্তে একটা ঘন বর্ষনসিক্ত সন্ধ্যেয়ে , প্রেক্ষাগৃহে 'ফ্ল্যাট নম্বর ৬০৯ ' দেখতে মন্দ লাগবার কথা নয়! রহস্য আর আতঙ্কের মোড়কে এক আকর্ষণীয় গল্পকে সেলুলয়েডে দেখতে হলে , দেখে আসতে পারেন এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+